Ajker Patrika

রাকসুতে প্রথম নারী ভিপি প্রার্থী হয়ে ইতিহাস সৃষ্টি করলেন তাসিন খান

জাহিদ হাসান সাব্বির, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে লড়তে যাচ্ছেন তাসিন খান নামে এক নারী শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। ১৯৬২ সালে রাকসু প্রতিষ্ঠার পর এই প্রথম কোনো নারী প্রার্থী ভিপি পদে লড়ছেন তিনি। সে হিসেবে ৬৩ বছরের ইতিহাসে এই প্রথম কোনো নারী প্রার্থী ভিপি পদে লড়ছেন। সব স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে তিনি ২১ সদস্যের ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ নামে প্যানেল ঘোষণা করেন। এ প্যানেলে ভিপি পদে তিনি লড়বেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত