যুক্তরাষ্ট্রের কলোরাডোর এক স্কুলের ক্যাফেতে সকালবেলা গিয়ে এর কর্মচারীকে রীতিমতো চমকে উঠতে হয়। কম বয়স্ক এক ক্রেতা অস্থিরভাবে ভেতরে পায়চারি করছে। তবে সমস্যা হলো, এই ক্রেতা মোটেই স্কুলের কোনো শিক্ষার্থী নয়, বরং এক ভালুকছানা। ক্যাফের খাবারের গন্ধে লোভে পড়ে ভেতরে ঢুকে পড়েছিল প্রাণীটি।
গত সোমবার এ ঘটনা ঘটে অ্যাসপেন স্কুল ডিস্ট্রিক্ট মিডল স্কুলে। পিটকিন কাউন্টি শেরিফের কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, স্কুলটির ক্যাফেটেরিয়ায় একটি কালো ভালুকছানা ঢুকে পড়ার খবর পেয়ে অ্যাসপেন পুলিশ ও কলোরাডো পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফের (সিপিডব্লিউ) পাশাপাশি তাদের ডেপুটিরাও সেখানে হাজির হন।
উদ্ধারকর্মীরা যখন ভালুকছানাটিকে স্কুল থেকে বের করতে কাজ করছিলেন, তখন শিক্ষক ও শিক্ষার্থীদের অন্য একটি ভবনে সরিয়ে নেওয়া হয়েছিল।
‘ভালুকছানাটি নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং সকাল সাড়ে ৯টার দিকে শিক্ষার্থীরা তাদের স্বাভাবিক ক্লাসে ফিরে যেতে পারে।’ বিবৃতিতে জানায় শেরিফ অফিস।
তবে ভালুকছানাটি কোনো খাবার জোগাড় করতে পেরেছিল কি না, তা জানা যায়নি।
সিপিডব্লিউর মুখপাত্র জানান, একটি খোলা দরজা দিয়ে রোববারই স্কুলের ভেতরে ঢুকে পড়ে দুটি ছানাসহ একটি মা ভালুক। ওই দিন মা এবং একটি ছানা বেরিয়ে গেলেও অপরটি ভেতরে রয়ে যায়।
এদিকে কাউন্টি শরিফ অফিস মানুষকে রাতে ঘুমাতে যাওয়ার সময় এবং কেউ বাসায় না থকলে দরজা-জানালা ভালোভাবে আটকে দেওয়ার পরামর্শ দিয়েছে। বিশেষ করে শীতনিদ্রার মৌসুমের আগে খাবারের খোঁজে তৎপর থাকায় এখন বাড়িতে ভালুক ঢুকে পড়ার ঝুঁকিটা বেশি বলে জানায় তারা।
সিপিডব্লিউ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শীতনিদ্রায় যাওয়ার আগে নিজের ওজনটা বাড়িয়ে নিতে কালো ভালুকের এখন খাবারের খোঁজে ব্যস্ত সময় পাড় করছে। এ সময় দিনে ২০ ঘণ্টা পর্যন্ত খেতে পারে এরা। ২০২৩ সালে বাসা-বাড়িতে ভালুক ঢুকে পড়ার যে ঘটনাগুলো নথিবদ্ধ হয়েছে, তার অর্ধেকের বেশি আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে।
সূত্র: ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল, দ্য কলোরাডো সান

অনলাইনে অর্ডার করা দামি আইফোনের বদলে পার্সেলে পাওয়া গেল দাড়ি গজানোর তেল। কিন্তু অভিযোগ করার পরও হয়নি সমস্যার সমাধান। শেষমেশ ই-কমার্স প্রতিষ্ঠান ফ্লিপকার্ট ও সংশ্লিষ্ট বিক্রেতাকে এক লাখ ৮০ হাজার রুপির বেশি অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছেন ভারতের ভোক্তা আদালত।
২ দিন আগে
৫৬ বছর বয়সী ওয়াং জিবিং চীনের জিয়াংসু প্রদেশের বাসিন্দা। জীবিকা নির্বাহ করেন ফুড ডেলিভারি রাইডার হিসেবে। আর এরই মাঝে নিজের প্রতিভাকে ধরে রেখে এবার সম্মানিত হলেন দেশের কাছে। খাবার সরবরাহের ফাঁকে ফাঁকে ছোট্ট ছোট্ট কাগজে লেখা কবিতা তাঁকে এনে দিয়েছে চীনের অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্য সম্মাননা।
৬ দিন আগে
বিশ্বকাপে সেনেগালের চিকিৎসককে ঘিরে বিতর্ক তুঙ্গে। ফেডারেশন সভাপতির দাবি, দলের চিকিৎসক ছিলেন গাইনোকোলজিস্ট হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত এবং খেলোয়াড়দের আস্থা অর্জনে ব্যর্থ হন। তবে স্পোর্টস মেডিসিন অ্যাসোসিয়েশন এসব অভিযোগ অস্বীকার করেছে। এর মধ্যেই বিশ্বকাপ ব্যর্থতার জেরে প্রধান কোচ পাপে বৌনা থিয়াওকে বরখাস্ত
১১ দিন আগে
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এক নারী জুয়ার নেশার অর্থ জোগাতে একসঙ্গে ১৪ জন পুরুষকে বিয়ে করে তাঁদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দোষ স্বীকার করেছেন। তবে নতুন এক সমঝোতা চুক্তির কারণে তাঁর কারাদণ্ডের বদলে প্রবেশন (পর্যবেক্ষণাধীন মুক্তি) হওয়ার সম্ভাবনাই বেশি।
১২ দিন আগে