
নোয়াখালীর কবিরহাট ও জেলা শহর মাইজদীতে সড়ক দুর্ঘটনায় বেলাল হায়দার (৪৬) এবং গোলাম সারওয়ার (৪৮) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার সকালে পৃথক স্থানে এ দুর্ঘটনাগুলো ঘটে। নিহতরা হলেন জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের খোরশেদ...

মাইজদীতে স্কুলছাত্রীকে (১৫) অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত মাসুদ আলম (২২) নামের এক প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

নোয়াখালীর মাইজদীতে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎবিভ্রাটে ক্ষোভ জানান গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। এ সময় নেতা-কর্মীরা নোয়াখালী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। কয়েক মিনিট পরে বিদ্যুৎ লাইন সচল হয়।

নোয়াখালীর মাইজদীতে বিদ্যুতের তারে জড়িয়ে হাত হারানো মাহমুদুন নূর মাহমুদকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। তাঁর বাবা আনোয়ারুল করিমের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এই রুল জারি করেন