ক্যাশলেস ডিজিটাল পেমেন্ট, ক্যাশলেস লেনদেনের সর্বশেষ খবর জানতে সাথে থাকুন।
ক্যাশলেস বাংলাদেশ গড়ার উদ্যোগে চালু হওয়া ‘বাংলা কিউআর’ দ্রুত নগদ অর্থের বিকল্প হয়ে উঠছে। চলতি বছরের জুলাইয়ে একক কিউআর ব্যবস্থায় আসার পর ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠানের গ্রাহকেরা একই কিউআর দিয়ে অর্থ পরিশোধ করতে পারছেন।
দেশের কারা ব্যবস্থাপনায় সেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ গ্রহণ করেছে কারা অধিদপ্তর। বন্দীদের ব্যক্তিগত হিসাবে (পিসি) টাকা জমা দেওয়া এবং ক্যানটিন সুবিধা গ্রহণ প্রক্রিয়াকে আরও সহজ ও আধুনিক করতে সোনালি পেমেন্ট গেটওয়ের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।