জুয়েলারি ব্যবসায়ীকে ছাত্রলীগ নেতা সাজিয়ে মামলায় জড়ানোর অভিযোগ
জসিম উদ্দিন অভিযোগ করেন, ছাত্রলীগের করিমগঞ্জ উপজেলা শাখার মূল কমিটির তালিকায় সাংগঠনিক সম্পাদক হিসেবে কিরাটন এলাকার তোফাজ্জল হোসেন নামে অন্য একজনের নাম রয়েছে। কিন্তু ওই কমিটির প্যাড সম্পাদনা করে তাঁর ভাতিজা তোফাজ্জল হোসেন রাজার নাম ও ঠিকানা যুক্ত করা হয়েছে।