
ভারতের পুনে শহরের বুধওয়ার পেথের যৌনপল্লিতে দেহব্যবসায় বাধ্য হওয়া ১ ‘বাংলাদেশি’ নারী এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। সেই ঘটনার এক মাস পর, গতকাল বুধবার শেষ রাতে ওই এলাকার বিভিন্ন যৌনপল্লি থেকে ১১ জন ‘বাংলাদেশি’ নারীকে উদ্ধার করেছে পুনে সিটি পুলিশ।

টাঙ্গাইলের একটি যৌনপল্লিতে আগুন লেগে ১২টি থাকার ঘরসহ কয়েকটি দোকানপাট পুড়ে গেছে। আজ শনিবার (২৮ জুন) বেলা ১১টার দিকে টাঙ্গাইল পৌর শহরের কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ১ ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।

ফরিদপুরের দুটি যৌনপল্লির শিশুদের জন্মনিবন্ধন জটিলতা নিয়ে সংবাদ প্রকাশের পর নিবন্ধনের কাজ শুরু করেছেন সংশ্লিষ্টরা।

জন্মনিবন্ধনের ডিজিটাল ব্যবস্থায় বাবার পরিচয় দেওয়ার বাধ্যবাধকতা থাকায় বিপাকে পড়েছে ফরিদপুরের যৌনপল্লির শিশুরা। অনেকেরই জন্মনিবন্ধন সনদ না থাকায় বিদ্যালয়ে ভর্তি হতে পারছে না। ফলে আনুষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে তারা।