ময়মনসিংহ বিভাগ বাংলাদেশের উত্তর-মধ্যাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, যা ৪টি জেলার সমন্বয়ে গঠিত। ময়মনসিংহ জেলা শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে পরিচিত। জামালপুর মূলত নকশি কাঁথা, কৃষি পণ্য (পাট, সরিষা, আখ), এবং ঐতিহ্যবাহী পিঠালি ভাতের জন্য বিখ্যাত। শেরপুর প্রাকৃতিক সৌন্দর্য ও পাহাড়ি অঞ্চলের জন্য পরিচিত। নেত্রকোনা হাওর ও জলাভূমির জন্য সুপরিচিত। এই জেলাগুলো মিলিতভাবে ময়মনসিংহ বিভাগের অর্থনীতি, কৃষি ও সংস্কৃতিকে সমৃদ্ধ করছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৬ শিশু ভর্তি হয়েছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঈদের ১১ দিন পরও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের মানবিক সহায়তার নগদ ১০ লাখ টাকাসহ শাড়ি-লুঙ্গি বিতরণ না করার অভিযোগ উঠেছে। এ নিয়ে উপজেলার সর্বত্র চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

গত ৬ মার্চ দুপুরে বিক্রমশ্রী গ্রামে নিজ বাড়ি থেকে অটোরিকশাচালক রফিকুল ইসলামের মেয়ে তুবার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে তাকে বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়। পরদিন ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে চিকিৎসক ধারণা দেন, শ্বাসরোধে শিশুটিকে হত্যা করা হয়েছে এবং তার শরীরে নির্যাতনের চিহ্নও ছিল।

দুর্গাপুরে আবারও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। আজ বুধবার শহরের উৎরাইল এলাকায় এই অভিযান চালানো হয়।