ময়মনসিংহ জেলা
ময়মনসিংহ জেলা বাংলাদেশের কেন্দ্রীয় উত্তরের গুরুত্বপূর্ণ অঞ্চল, যা কৃষি, নদী ও ঐতিহাসিক স্থানগুলোর জন্য পরিচিত। এই ট্যাগ পেজে জেলার বিভিন্ন উপজেলা—যেমন ফুলবাড়িয়া, ত্রিশাল, ভালুকা, মুক্তাগাছা, ময়মনসিংহ সদর, ধোবাউড়া, ফুলপুর, হালুয়াঘাট, গৌরীপুর, গফরগাঁও, ঈশ্বরগঞ্জ, নান্দাইল ও তারাকান্দা—সহ ময়মনসিংহের রাজনীতি, প্রশাসন, উন্নয়ন, দুর্ঘটনা ও সামাজিক নানা ঘটনার সর্বশেষ খবর পাওয়া যাবে।

ময়মনসিংহে রেলওয়ের জমি দখলের অভিযোগে এলিট টাওয়ারের কাজ বন্ধ
ময়মনসিংহে রেলওয়ের জমি দখল করে ১৮ তলা এলিট টাওয়ার নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্মাণাধীন ভবনটির কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে ভবনটির অনুমোদিত নকশা বাতিলের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন ঢাকা বিভাগীয় রেলওয়ের ভূসম্পত্তি কর্মকর্তা।

‘স্ত্রীর’ সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত
ময়মনসিংহ নগর জামায়াতের এক নেতার ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার ঘটনায় তাঁর রুকন পদ স্থগিত করেছে দলটি। গতকাল সোমবার সন্ধ্যায় মহানগর জামায়াতের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ও সম্পাদনা করা হয়েছে দাবি করে...

মোটরসাইকেল নিয়ে রেলসেতু থেকে পড়ে যুবকের মৃত্যু
ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেল নিয়ে রেলসেতু পার হওয়ার সময় নিচে পড়ে গুরুতর আহত মো. সোহাগ মিয়া (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের মশাখালী স্টেশনের কাছে শীলা রেলসেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নান্দাইলে তিন প্রতিষ্ঠানের ১৯ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য
উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বরিল্যা কেএম উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে একজন, জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসা থেকে ১৫ জন এবং আব্দুল জব্বার উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে তিনজন শিক্ষার্থী এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। প্রকাশিত ফলাফলে তিনটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।












