
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী। আজ বুধবার বেলা ১টার দিকে উপজেলার সোয়াদী সিসিবিএল পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে যানবাহন চলাচলে বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্দেশনার গতকাল বুধবার মধ্যরাত থেকে আজ বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস সাধারণত বিদেশ থেকে আমদানি করা হলেও এবার প্রথমবারের মতো নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় দুটি আধুনিক এসি বাস তৈরি করেছে। গাজীপুরের সমন্বিত কেন্দ্রীয় মেরামত কারখানায় নির্মিত এসব বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে আজ শনিবার। এ সময় প্রধান অতিথি হিসেবে বাস...