কর্মকর্তা
কর্মকর্তা

কুমিল্লা বন বিভাগ: আত্মীয়র ব্যাংক অ্যাকাউন্টে ঘুষ লেনদেন বন কর্মকর্তার
কাঠ বহনকারী ট্রাক আটকে ২ থেকে ৫ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা বন বিভাগের শুয়াগাজী চেক স্টেশনের কর্মকর্তা মো. নাজমুল হাসানের বিরুদ্ধে। ঘুষের টাকা অভিযুক্ত নাজমুলের আত্মীয় এক নারীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়ার তথ্য পাওয়া গেছে।

৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, এক এএসপির বাধ্যতামূলক অবসর
পলায়ন, অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে একজন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

মহাসড়কে ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার
কুড়িগ্রামের রৌমারীতে গরু বহনকারী শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ব্যাংকের আরও এক কর্মকর্তা। নিহত ব্যাংক কর্মকর্তা মো. ফেরদৌস রহমান (৪৮) বগুড়ার শিবগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জ গ্রামের আজিজুর রহমানের ছেলে।

গণ-অভ্যুত্থানে পতিত সরকারের ফিরে আসার নজির নেই: পর্যটনমন্ত্রী
আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) একসময় নাৎসি বাহিনীর মতো বিলুপ্ত হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত কোনো সরকারের পুনরায় ক্ষমতায় ফিরে আসার নজির বিশ্ব ইতিহাসে নেই। গত ৩০০ থেকে ৪০০ বছরের ইতিহাসেও












