
ঝুঁকিপূর্ণ অ্যাপ ইনস্টল ও ডাইরেক্ট মেসেজে লুকানো ম্যালিসাস কোডের মাধ্যেম ভাইরাসের আক্রমণ থেকে গ্যালাক্সি ডিভাইসকে বাড়তি সুরক্ষা দিতে নতুন ফিচার নিয়ে আসছে স্যামসাং। অটো ব্লকার সিকিউরিটি (নিরাপত্তা) নামে টুলের বিস্তারিত তুলে ধরেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেডটস নাও।
অটো ব্লকার টুল কি
অটো ব্লকার টুল অতিরিক্ত নিরাপত্তার প্যাকেজ। এটি স্যামসাংয়ের ইকোসিস্টেমের সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রাহকদের ডিভাইসে কাস্টমাইজেশনের সুযোগ দেয়।
অটো ব্লকারে যেসব ফিচার রয়েছে
আনঅথোরাইজড উৎস থেকে ডিভাইসে ফাইল স্থানান্তর বা অ্যাপ ইনস্টলকে বলে সাইডলোডিং। সাইডলোডিংয়ের অনেক সুবিধা রয়েছে যেমন—মনের মতো কাস্টমাইজেশন করা এবং ডিভাইসের কার্যকারিতার ওপর নিয়ন্ত্রণ রাখা। এই আনঅথোরাইজড উৎস থেকে ক্ষতিকর অ্যাপ ইনস্টল করায় বাধা দেবে অটো ব্লকার।
ডিভাইসে অটো ব্লকার ফিচারটি ডিফল্ট সেটিংসে বন্ধ থাকবে। তাই যারা নিরাপদ উপায়ে সাইডলোডিং করতে পছন্দ করে, তারা এই কাজ চালিয়ে যেতে পারবে। আবার যাদের সাইডলোডিং বা ব্যাপক কাস্টমাইজেশনের অভ্যাস নেই, তারা অটো ব্লকার চালু করে নিতে পারে। ফিচারটি চালু করলে ভয়েস ফিশিংয়ের মতো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আক্রমণের ক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তা পাওয়া যাবে।
অটো ব্লকারে আরও অনেক নিরাপত্তা ফিচার রয়েছে। এর ‘অ্যাপ সিকিউরিটি চেক’ ফিচার চালু করলে ইউএসবি কেব্লের মাধ্যমে ক্ষতিকর কমান্ড ও সফটওয়্যার ইনস্টলেশন বন্ধ হবে। সেই সঙ্গে ম্যালওয়্যারও শনাক্ত করা যাবে। নিজের ডিভাইসটি যখন অন্য কারও কাছে থাকে (যেমন–এয়ারপোর্টে চার্জ দেওয়ার ক্ষেত্রে) তখন এই ফিচারের মাধ্যমে সুরক্ষা পাওয়া যাবে।
ডিভাইসের মেসেজিংয়ের ক্ষেত্রেও ফিচারটি সুরক্ষা প্রদান করে। ডাইরেক্ট মেসেজে লুকানো ম্যালিসিয়াস কোড থাকে। এই মেসেজগুলোতে ক্লিক না করলেও ভাইরাসগুলো ডিভাইসে আক্রমণ করতে পারে। এই পরিস্থিতিতে অটো ব্লকার এই কোডগুলো ব্লক করবে।
ওয়ান ইউআই ৬-এর সঙ্গে সংগতিপূর্ণ স্যামসাং গ্যালাক্সি ডিভাইসে এই টুল পাওয়া যাবে।

যুক্তরাষ্ট্রে কর্মরত প্রায় সাত শতাংশ কর্মীকে স্বেচ্ছায় অবসর (ভলান্টারি বাইআউট) বেছে নিতে বলেছে মার্কিন ধনকুবের বিল গেটসের প্রতিষ্ঠান মাইক্রোসফট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যে কর্মীসংখ্যা কমানোর অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
৭ ঘণ্টা আগে
মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা কর্মীদের কম্পিউটারে নতুন এক ধরনের ট্র্যাকিং সফটওয়্যার ইনস্টল করছে। এর মাধ্যমে কর্মীদের মাউসের নড়াচড়া, ক্লিক এবং কি-বোর্ডের প্রতিটি কি-স্ট্রোক রেকর্ড করা হবে। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলকে মানুষের কাজের ধরন শেখানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বার্তা
৩ দিন আগে
মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের ওপর নির্ভরতা কমিয়ে ‘ডিজিটাল সার্বভৌমত্ব’ নিশ্চিত করতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স সরকার। দেশটির সরকারি দপ্তরগুলোতে প্রচলিত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পরিবর্তে নিজস্ব লিনাক্স ভিত্তিক ইকোসিস্টেম চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইন্টারমিনিস্টেরিয়াল ডিরেক্টরে
৪ দিন আগে
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষক নাটালিয়া কসমিনা একজন ইন্টার্ন খুঁজছিলেন। বিজ্ঞপ্তি দেওয়ার পর তিনি বেশ কিছু সিভি এবং কাভার লেটার পেলেন। এরপর সেগুলো পড়তে গিয়ে একপর্যায়ে তিনি দেখলেন, আবেদনকারীদের কভার লেটারগুলো একই রকম!
৪ দিন আগে