
মেসেঞ্জার অ্যাপে ভয়েস মেসেজ পাঠানোর সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুক তার গ্রাহকদের মেসেঞ্জার অ্যাপে ৩০ মিনিট পর্যন্ত ভয়েস মেসেজ পাঠানোর সুযোগ দিতে যাচ্ছে। এখন সর্বোচ্চ ১ মিনিট পর্যন্ত ভয়েস মেসেজ পাঠানো যায়।
মেটা জানিয়েছে, মেসেঞ্জারে ভয়েস রেকর্ডিং নিয়ন্ত্রণের সুবিধা যুক্ত করা হবে। এতে গ্রাহকেরা বিভিন্ন জনের কাছে বার্তা পাঠানোর আগে পূর্বরূপ বা প্রিভিউ দেখতে পাবেন এবং প্রয়োজনবোধে বার্তা থামাতে বা পজ করতে পারবেন। গ্রাহকেরা চাইলে রেকর্ডিং মুছে ফেলতে পারবেন অথবা রেকর্ডিং চালিয়ে যেতে পারবেন। ভয়েস রেকর্ডিং নিয়ন্ত্রণের সুবিধাগুলো একটি সাউন্ডবার চিত্রের মতো দেখা যাবে। বিরতি দেওয়া বা পুনরায় রেকর্ড শুরু করা অপশনগুলো সাউন্ডবারের বাম দিকে অথবা সবচেয়ে উপযুক্ত স্থানে রাখা হতে পারে। আর মুছে ফেলা কিংবা শিপ বোতামগুলো সাউন্ডবার চিত্রের নিচে থাকতে পারে।
মেসেঞ্জারে আরেকটি সুবিধা যুক্ত হতে যাচ্ছে, যার নাম ‘ভ্যানিস মোড’। এই মোডে পাঠানো বার্তাগুলো গ্রাহক দেখার পরে অদৃশ্য হয়ে যাবে। গ্রাহকেরা চাইলে মেম, জিআইএফ, স্টিকার এবং প্রতিক্রিয়াও ভ্যানিস মোডে পাঠাতে পারবেন।

চাকরির বাজারের পর এবার খেলাধুলার জগতেও মানুষের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারে রোবট। চীনা রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রি এমন একটি অতিমানবসদৃশ রোবটের প্রদর্শন করেছে, যার গতি বিশ্বের দ্রুততম দৌড়বিদ উসাইন বোল্টের চেয়েও বেশি বলে দাবি করা হচ্ছে।
১ দিন আগে
টেলিযোগাযোগ সংশ্লিষ্ট বিষয়ে অংশীজনদের অভিযোগ, মতামত ও প্রশ্ন জানতে প্রতি চার মাসে একবার গণশুনানি করবে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
৩ দিন আগে
শহরের পাশাপাশি দেশের গ্রামাঞ্চলেও উন্নত মোবাইল নেটওয়ার্ক সেবা নিশ্চিত করতে মোবাইল অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, শুধু মেগাসিটি বা শহরকে কেন্দ্র করে মোবাইল নেটওয়ার্কের উন্নয়ন করলে হবে না...
৩ দিন আগে
মোবাইল অপারেটরদের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগের তালিকা দিনে দিনে দীর্ঘ হচ্ছে। সেবার মান, ইন্টারনেটের গতি (ডেটা স্পিড), মূল্য সংযোজন পরিষেবা (ভ্যালু অ্যাডেড সার্ভিস-ভ্যাস), রিচার্জ/বিলিংসহ বিভিন্ন বিষয়ে গত সাড়ে পাঁচ বছরে দেশের চার মোবাইল অপারেটরের বিরুদ্ধে বিটিআরসিতে...
৩ দিন আগে