দুবাইয়ে নির্মাণ করা হবে বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড মসজিদ। দুবাই সরকারের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিস ডিপার্টমেন্টের (আইএসিএডি) তত্ত্বাবধানে তৈরি করা হচ্ছে এই মসজিদটি। দুই হাজার স্কয়ার ফুট জায়গাজুড়ে নির্মিত হবে ২ তলা মসজিদটি। তবে থ্রিডি প্রিন্টেড মসজিদটি কারা বা কোন প্রতিষ্ঠান নির্মাণ করছে, সেটি এখনই প্রকাশ করা হয়নি।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, আইএসিএডির প্রকৌশল বিভাগের প্রধান আলী মোহাম্মদ আলহালিয়ান আলসুওয়াইদি বলেন, ‘কংক্রিটের মিশ্রণ দিয়ে মসজিদটি তৈরি করা হবে।’
তিনি আরও বলেন, ‘চলতি বছরের শেষ নাগাদ মসজিদের নির্মাণকাজ শুরুর পরিকল্পনা রয়েছে। আগামী ২০২৫ সালের মার্চের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করা হবে বলে আশা করা হচ্ছে।’
মসজিদটিকে থ্রিডি প্রিন্টেড করার সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে আলসুওয়াইদি জানান, এটি (থ্রিডি প্রিন্ট) একটি নতুন উদ্ভাবনী প্রযুক্তি এবং প্রচলিত ভবন নির্মাণ পদ্ধতির তুলনায় সম্ভাব্য সময় ও সম্পদের সাশ্রয় ঘটবে এতে।
বলা যায়, বিশ্বের থ্রিডি প্রিন্টিংয়ের রাজধানীতে পরিণত হয়েছে দুবাই। ২০১৮ সালে দুবাই একটি থ্রিডি প্রিন্টিং সংক্রান্ত পরিকল্পনা হাতে নেয়। পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০৩০ সালের মধ্যে আমিরাতটিতে নতুন সব নির্মাণের ২৫ শতাংশই থ্রিডি প্রিন্টেড হবে।
২০১৯ সালে দুবাইয়ে থ্রিডি প্রিন্টেড প্রযুক্তিতে ৬৪০ বর্গমিটার এলাকাজুড়ে ৯ দশমিক ৫ মিটার লম্বা মিউনিসিপ্যালটি বিল্ডিং নির্মাণ করা হয়েছিল। বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড অফিস, এবং একটি থ্রিডি প্রিন্টেড ড্রোন গবেষণাগারও নির্মিত হয়েছে শহরটিতে।

এআই চ্যাটবট ক্লদকে ‘মানুষের’ মতো করে দেখতে চায় এর নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। এমনই ভাবনা থেকে প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, ক্লদের সঙ্গে দীর্ঘ সময় ধরে অপ্রয়োজনীয় ও অপমানজনক আচরণ করলে ব্যবহারকারীকে নিষিদ্ধ করা হবে।
২ দিন আগে
বাংলাদেশের শীর্ষস্থানীয় রাইড শেয়ারিং, পণ্য সরবরাহ ও আর্থিক সেবা প্রদানকারী প্রযুক্তি প্রতিষ্ঠান ‘পাঠাও’-এর সিস্টেম থেকে প্রায় ১৩৩ গিগাবাইট তথ্য হস্তগত করার দাবি করেছে একটি আন্তর্জাতিক সাইবার অপরাধী চক্র। এসব তথ্য ফেরত দেওয়া ও গোপন রাখার বিনিময়ে প্রতিষ্ঠানটির কাছে ক্রিপ্টোকারেন্সিতে ৪ লাখ ইউএসডিটি
৩ দিন আগে
বিবৃতিতে বলা হয়, সাইবার নিরাপত্তাজনিত ঘটনা শনাক্ত হওয়ার পর প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গুরুত্বপূর্ণ কিছু সিস্টেম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে অল্প সময়ের মধ্যেই সেবাগুলো পুনরায় চালু করা হয়।
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশে ভবিষ্যতে চাকরির বাজারে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এআই কোন কোন চাকরি পুরোপুরি বদলে দেবে বা মানুষের কর্মসংস্থানে কতটা প্রভাব ফেলবে—তা এখনই নির্দিষ্ট করে বলা কঠিন।
৪ দিন আগে