অ্যান্ড্রয়েড ১৪ আপডেট নেওয়ার পর গুগল পিক্সেল ফোনে স্টোরেজ সমস্যা দেখা যায়। এর সমাধানে গুগল নতুন আপডেট আনার ঘোষণা দিয়েছে বলে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগল জানিয়েছে।
গুগলের ডিভাইসে স্টোরেজভিত্তিক বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। অনেক ব্যবহারকারী মিডিয়া স্টোরেজে ঢুকতে পারছে না। আবার ফোনে হুট করে রিবুট করার জন্য ‘ফ্যাক্টরি ডেটা রিসেট’ মেসেজ দেখা যাচ্ছে। তবে এই রিবুটের জন্য ব্যবহারকারী সম্মত হলে ব্যাকআপবিহীন ডেটাগুলো হারিয়ে যেতে পারে। আবার ফ্যাক্টরি রিসেটের জন্য বাধা দিলে ডিভাইসটি বার বার ‘পিক্সেল ইজ স্টারটিং’ মেসেজ দিয়ে রিবুট হতে থাকবে।
গুগল বলছে, যেসব পিক্সেল ৬ ও পরবর্তী মডেলগুলো অ্যান্ড্রয়েড ১৪ আপডেট পেয়েছে এবং সেই সঙ্গে একাধিক ব্যবহারকারীর প্রোফাইল ব্যবহার করা হয়েছে, সেসব ডিভাইসে এ সমস্যা দেখা দিয়েছে।
এই সমস্যা অন্য ডিভাইসে যেন ছড়িয়ে না পড়ে, এ জন্য গুগল প্লে সার্ভিসেরও আপডেট নিয়ে আসা হয়েছে। আপডেটটি ইনস্টলের জন্য ফোনের সেটিংস থেকে সিকিউরিটি ও প্রাইভেসিতে যেতে হবে। এরপর সিস্টেম ও আপডেটে খুঁজে বের করে ট্যাপ করে গুগল প্লে সিস্টেম আপডেট করা যাবে।
যারা মিডিয়া স্টোরেজে ঢুকতে পারছে না না, তাদের জন্য নতুন আপডেট আনবে গুগল। এই আপডেটের পর ফ্যাক্টরি রিসেট ছাড়াই মিডিয়া ফাইলগুলো ব্যবহার করা যাবে বলে গুগল দাবি করছে।
ডেটা রিকোভারের জন্য গুগল কিছু প্রক্রিয়াও পরীক্ষা-নিরীক্ষা করছে। তবে এর বিস্তারিত পরে জানাবে গুগল।
পরবর্তী আপডেট না পাওয়া পর্যন্ত ডিভাইসগুলোতে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার এড়াতে বলছে গুগল।
এই সমস্যার জন্য দুঃখপ্রকাশ করে গ্রাহকদের ধৈর্য ধরার জন্য ধন্যবাদ দেয় গুগল।

‘ম্যাডর্যাক্স’ নামের একটি হ্যাকার গোষ্ঠী ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশি নাগরিকের জীবনবৃত্তান্ত (সিভি) বিক্রির বিজ্ঞাপন দিয়েছে। তাদের দাবি, এসব সিভি বাংলাদেশের চাকরির প্ল্যাটফর্ম বিডিজবসের ডেটাবেইস থেকে নেওয়া।
২ ঘণ্টা আগে
চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হওয়া ২০২৬ সালের বিশ্ব রোবট সম্মেলনে এবার দর্শকদের সবচেয়ে বেশি চমকে দিয়েছে একটি চার পায়ের রোবট ঘোড়া। প্রদর্শনীতে এই রোবট ঘোড়া শুধু দেখার জন্য ছিল না, মানুষ এটির পিঠে চড়ারও সুযোগ পেয়েছে।
৫ ঘণ্টা আগে
চীনের রাজধানী বেইজিংয়ে শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা থেকে শুরু হয়েছে দ্বিতীয় বিশ্ব হিউম্যানয়েড (মানবাকৃতি) রোবট গেমস। এবারের আয়োজনে ৬০০টি দলের ২ হাজারের বেশি রোবট ৫১টি ইভেন্টে অংশ নেবে...
১ দিন আগে
শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে করা একটি মামলা নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪৮৮৬ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা) দিতে সম্মত হয়েছে টিকটক। শিশুদের গোপনীয়তা–সংক্রান্ত মামলায় এটি এখন পর্যন্ত অন্যতম বড় সমঝোতা।
১ দিন আগে