থ্রিডি ডিসপ্লে নির্মাতা প্রতিষ্ঠান র্যাক্সিয়াম কিনেছে সার্চ জায়ান্ট গুগল। র্যাক্সিয়াম গত পাঁচ বছর ধরে সিঙ্গেল প্যানেল মাইক্রোএলইডি ডিসপ্লে প্রযুক্তি নিয়ে কাজ করছে। র্যাক্সিয়াম প্রযুক্তি দুনিয়ায় থ্রিডি গ্লাস ছাড়াই থ্রিডি অনুভূতি দিতে পারে—এমন ডিসপ্লে তৈরির কারণে আলোচিত।
গুগলের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম নিওউইন জানায়, র্যাক্সিয়াম যেসব প্রযুক্তি তৈরি করেছে সেগুলো পরবর্তী প্রজন্মের প্রযুক্তিতে ব্যবহার করা হবে। যেমন—ক্ষুদ্রাকৃতি, সাশ্রয়ী এবং শক্তিশালী হাই রেজুলেশন সম্পন্ন ডিসপ্লে নির্মাণ করেছে র্যাক্সিয়াম। মূলত এআর ও ভিআর অ্যাপ্লিকেশনের জন্য মাইক্রোএলইডি ডিসপ্লে নির্মাতা প্রতিষ্ঠানটি কিনল গুগল। তবে প্রতিষ্ঠানটি কিনতে কী পরিমাণ খরচ হয়েছে তা জানা যায়নি।
ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্টভিত্তিক প্রতিষ্ঠান র্যাক্সিয়াম এখন থেকে গুগলের ডিভাইস ও পরিষেবা দলে যোগ দিয়ে তাদের কাজ চালিয়ে যাবে এবং ভবিষ্যতের গুগল হার্ডওয়্যার পণ্যগুলোকে সমন্বিত করতে কাজ করবে। গুগলের প্রকাশিত ঘোষণাটি খুব সংক্ষিপ্ত ছিল এবং র্যাক্সিয়াম টিম এখন কী কাজ করবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি তারা।
র্যাক্সিয়ামের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যমতে, বাজারে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো থ্রিডি ডিসপ্লে তৈরিতে যে প্রযুক্তি ব্যবহার করে, তার চেয়ে তাদের প্রযুক্তি ৩০০ গুণ ছোট, ১০০০ গুণ উজ্জ্বল। শুধু তাই নয়, এই প্রযুক্তিতে ব্যাটারি ক্ষয় হয় ৫০ শতাংশ কম। তারা মাইক্রোএলইডি তৈরি করে। মাইক্রোএলইডি হলো এমন এক প্রযুক্তি, যা তুলনামূলক অনেক ছোট ও শক্তিশালী ডিসপ্লে চিপ দিয়ে তৈরি। এটি অনেকটা ওএলইডির মতো। ব্যাকলাইটের পরিবর্তে মাইক্রোএলইডিতে প্রতিটি পিক্সেল থেকে নিজস্ব আলো নির্গত হয়। আর এই আলোক উৎসগুলো যত কাছাকাছি হয়, ততই এটি ত্রিমাত্রিক অনুভূতি তৈরি করে। ফলে একটি দ্বিমাত্রিক বা টু ডাইমেনশনাল অবজেক্টও ত্রিমাত্রিক অনুভূতি তৈরি করতে পারে। আজকের থ্রিডি দুনিয়া মূলত এই প্রযুক্তির ক্রম বিকাশের ওপরই দাঁড়িয়ে আছে।

এআই চ্যাটবট ক্লদকে ‘মানুষের’ মতো করে দেখতে চায় এর নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। এমনই ভাবনা থেকে প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, ক্লদের সঙ্গে দীর্ঘ সময় ধরে অপ্রয়োজনীয় ও অপমানজনক আচরণ করলে ব্যবহারকারীকে নিষিদ্ধ করা হবে।
২ দিন আগে
বাংলাদেশের শীর্ষস্থানীয় রাইড শেয়ারিং, পণ্য সরবরাহ ও আর্থিক সেবা প্রদানকারী প্রযুক্তি প্রতিষ্ঠান ‘পাঠাও’-এর সিস্টেম থেকে প্রায় ১৩৩ গিগাবাইট তথ্য হস্তগত করার দাবি করেছে একটি আন্তর্জাতিক সাইবার অপরাধী চক্র। এসব তথ্য ফেরত দেওয়া ও গোপন রাখার বিনিময়ে প্রতিষ্ঠানটির কাছে ক্রিপ্টোকারেন্সিতে ৪ লাখ ইউএসডিটি
৩ দিন আগে
বিবৃতিতে বলা হয়, সাইবার নিরাপত্তাজনিত ঘটনা শনাক্ত হওয়ার পর প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গুরুত্বপূর্ণ কিছু সিস্টেম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে অল্প সময়ের মধ্যেই সেবাগুলো পুনরায় চালু করা হয়।
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশে ভবিষ্যতে চাকরির বাজারে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এআই কোন কোন চাকরি পুরোপুরি বদলে দেবে বা মানুষের কর্মসংস্থানে কতটা প্রভাব ফেলবে—তা এখনই নির্দিষ্ট করে বলা কঠিন।
৪ দিন আগে