নতুন এক গবেষণায় সবচেয়ে দ্রুত বর্ধনশীল সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মের তকমা পেল টিকটক। আর ইউটিউব ও ফেসবুক ২০২১ সালের মতোই প্রভাবশালী অবস্থানে আছে। যুক্তরাষ্ট্রের প্রাপ্ত বয়স্কদের উপর দ্য পিউ রিসার্চ সেন্টার এ গবেষণা চালায়।
গবেষণায় বলা হয়, প্রাপ্ত বয়স্কদের মধ্যে এক-তৃতীয়াংশেরও বেশি টিকটক ব্যবহার করে। ২০২৩ সালের মে থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৫ হাজার ৭৩৩ প্রাপ্তবয়স্ক নাগরিক নিয়ে এই জরিপ করা হয়। এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত প্ল্যাটফর্ম ছিল ইউটিউব। উত্তরদাতাদের মধ্যে ৮৩ শতাংশ বলেন, তাদের জীবনের কোনো না কোনো সময়ে ইউটিউব ব্যবহার করেছেন। অপরদিকে ৬৮ শতাংশ ফেসবুক ব্যবহার করেছেন বলে জানিয়েছেন।
এই দুটি প্ল্যাটফর্ম সব বয়সীরা ব্যবহার করে। তবে ইউটিউবের ব্যবহারের ক্ষেত্রে বয়সভিত্তিক ব্যবধান দেখা যায়। যেমন–১৮ থেকে ২৯ বছরের বয়সীদের মধ্যে ৯৩ শতাংশ গুগলের এই প্ল্যাটফর্ম ব্যবহার করে। আর ৬৫ বা এর বেশি বয়সীদের মধ্যে ৬০ শতাংশ ইউটিউব ব্যবহার করে। (একই বয়সীদের মধ্যে ফেসবুকের ব্যবহার মাত্র ৯ শতাংশ কম)।
এই জরিপে ইনস্টাগ্রাম তৃতীয় স্থানে রয়েছে। উত্তরদাতাদের মধ্যে ৪৭ শতাংশ এই প্ল্যাটফর্ম ব্যবহার করে বলে জানিয়েছেন। ব্যবহারের ক্রমানুসারে এরপরে রয়েছে, পিন্টারেস্ট (৩৫ শতাংশ), টিকটক (৩৩ শতাংশ), লিংকডইন (৩০ শতাংশ), হোয়াটসঅ্যাপ (২৯ শতাংশ) ও স্ন্যাপচ্যাট (২৭ শতাংশ)।
প্ল্যাটফর্মগুলোর মধ্যে টিকটকের ব্যবহার সবচেয়ে বেড়েছে। বাইটড্যান্স মালিকানাধীন প্ল্যাটফর্মটির ব্যবহার দুই বছর আগের ২১ শতাংশ থেকে বেড়ে ৩৩ শতাংশ হয়েছে। এই তালিকায় থাকা যেকোনো প্ল্যাটফর্মে মধ্যে এটিই সবচেয়ে বেশি এগিয়ে গেছে।
এছাড়া, ২২ শতাংশ ব্যবহারকারী নিয়ে একই সঙ্গে অবস্থান করছে রেডিট এবং এক্স (টুইটার)। তবে এই জরিপ চলাকালীন সময়ে ইলন মাস্ক টুইটারের নাম পরিবর্তন করে এক্স রাখেন। এক্সের মতে, ২০২১ সালে ২৩ শতাংশ থেকে দুই বছরে কিছু ব্যবহারকারী কমেছে এই প্ল্যাটফর্মের।
জরিপের তথ্য মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারের বয়সের ব্যবধানের উল্লেখযোগ্য ভূমিকা রাখে। ৬৫ বছর ও তার বেশি বয়সীদের মধ্যে ১৫ শতাংশ ইনস্টাগ্রাম ব্যবহার করে। অপরদিকে ১৮ থেকে ২৯ বছর বয়সীদের ৭৮ শতাংশ প্ল্যাটফর্মটি ব্যবহার করে। স্ন্যাপচ্যাট ও টিকটকে ব্যবহারের ক্ষেত্রে একই ধরনের বয়সের ব্যবধান দেখা যায়। ৬৫ বছর ও তার বেশি বয়সীদের মধ্যে ১০ শতাংশ টিকটক ব্যবহার করে।
জরিপে আরও দেখা যায়, ২৫ শতাংশ পুরুষেরা টিকটক ব্যবহার করে। সেই তুলনায় ৪০ শতাংশ নারীরা প্ল্যাটফর্মটি ব্যবহার করে।
স্পেনের ব্যবহারকারীরা (৪৯ শতাংশ) সবচেয়ে বেশি টিকটক ব্যবহার করে। এরপরেই রয়েছে কৃষ্ণাঙ্গ (৩৯ শতাংশ), এশিয়া (২৯ শতাংশ) ও শ্বেতাঙ্গ (২৮ শতাংশ)।
তথ্যসূত্র: এন্ডগেজেট

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) প্রতিষ্ঠার পর প্রথম চার অর্থবছরের (২০১৮-১৯,২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২) অনাদায়ি আয়কর বাবদ মোট ২৯ কোটি ১৫ লাখ টাকা সরকারকে এককালীন পরিশোধ করেছে। চলতি অর্থবছরের জুনে এ বকেয়া পরিশোধ করা হয়। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিএসসিএল।
৫ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পে ডেটাসেন্টার নির্মাণের দ্রুত বিস্তার এবং এর ফলে মেমোরি ও স্টোরেজ চিপের ব্যয় বেড়ে যাওয়ায় আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়িয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গতকাল বৃহস্পতিবার কোম্পানিটি জানায়, এতদিন তারা বাড়তি খরচ নিজেরা বহন করে গ্রাহকদের ওপর চাপ কমিয়ে রেখেছিল, কিন্তু বর্তমান
২ দিন আগে
নিউইয়র্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার বা ‘লক্ষ কোটিপতি’ হওয়ার গৌরব অর্জনের মাত্র দুই সপ্তাহের মাথায় সেই খেতাব হারালেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ব্লুমবার্গের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, স্পেসএক্সের শেয়ার বাজারে অভিষেকের পর তৈরি হওয়া বিপুল উন্মাদনা কেটে যাওয়ার পরপরই তাঁর এই সম্পদহানি ঘটেছে।
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি মানবজাতির ভবিষ্যৎ বদলে দেবে—এমন দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে জাতিসংঘের (ইউএন) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য।
৪ দিন আগে