দারুণ গ্রাফিকস ও দুর্দান্ত গল্পের জন্য ডায়িং লাইট ভিডিও গেমটি বেশ জনপ্রিয় হয়েছে। এবার থ্রিডি ভার্সনেও আসছে গেমটির নতুন পর্ব।
ডায়িং লাইট ভিডিও গেমটি প্রথম প্রকাশ হয় ২০১৫ সালে। গেমটি বেশ জনপ্রিয়ও হয়। গেমটি লিনাক্স, ম্যাকওস ও মাইক্রোসফট উইন্ডোজের জন্য প্রকাশিত হয়।
গেমটিতে খেলোয়াড়কে জম্বিদের বিরুদ্ধে লড়াই করতে হয়। ডায়িং লাইট গেমটির প্রথম পর্বে মধ্যপ্রাচ্যের একটি শহরে আটকে থাকা মানুষ উদ্ধার ও জম্বিদের ধ্বংস করা নিয়ে খেলতে হয়। আর দ্বিতীয় পর্বে ইউরোপের শহরের পটভূমিতে গেমটির স্টোরিলাইন সাজানো হয়েছে। সব মিলিয়ে দারুণ থ্রিলিং একটি গেম হচ্ছে ‘ডায়িং লাইট’। অসংখ্য জোম্বির আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর যে তৎপরতা, সেটা আসলেই বেশ উত্তেজনাকর। পাশাপাশি রয়েছে নানা রকম অস্ত্র ব্যবহার করে জম্বিদের ধ্বংস করার প্রচেষ্টা।
সম্প্রতি কয়েকটি ডিজিটাল মাধ্যমে ডায়িং লাইট ২–এর প্রোমো প্রকাশ করা হয়েছে। গেমটির থ্রিডি ভার্সনও আসার কথা রয়েছে। আর ভার্চ্যুয়াল ইমেজ ডিভাইসের সাহায্যেও খেলা যাবে এটি। নতুন গ্রাফিকস নিয়ে বেশ আশাবাদী গেমটির নির্মাতা প্রতিষ্ঠান টেকল্যান্ড।
একনজরে ডায়িং লাইট ২–এর কিছু তথ্য এখানে তুলে ধরা হলো—
প্ল্যাটফর্ম: প্লেস্টেশন ৪, প্লেস্টেশন ৫, মাইক্রোসফট উইন্ডোজ, এক্সবক্স সিরিজ এক্স/এস, এক্সবক্স ওয়ান।
রিলিজ: ২০২১ সালের ডিসেম্বর মাসে প্রকাশ করা হবে এই ভিডিও গেমটির এই নতুন পর্ব।
জেনারেশন: অ্যাকশন অ্যাডভেঞ্চার, অ্যাকশন রোল প্লেয়িং, সারভাইবাল হরর।
মোড: সিঙ্গেল প্লেয়ার, মাল্টিপ্লেয়ার।
পরিচালক: আদ্রিয়ান সিজেওয়াস্কি।
কম্পোজার: অলিভার ডেরিভিয়েরে।
ডিজাইনার: টাইমন স্মিকতালা।
প্রোগ্রামার: বার্তোজ কুলোন।
রাইটার: জেরোল্ড ব্রাউন।
ডেভেলপার ও পাবলিশার: টেকল্যান্ড।

এআই চ্যাটবট ক্লদকে ‘মানুষের’ মতো করে দেখতে চায় এর নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। এমনই ভাবনা থেকে প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, ক্লদের সঙ্গে দীর্ঘ সময় ধরে অপ্রয়োজনীয় ও অপমানজনক আচরণ করলে ব্যবহারকারীকে নিষিদ্ধ করা হবে।
২ দিন আগে
বাংলাদেশের শীর্ষস্থানীয় রাইড শেয়ারিং, পণ্য সরবরাহ ও আর্থিক সেবা প্রদানকারী প্রযুক্তি প্রতিষ্ঠান ‘পাঠাও’-এর সিস্টেম থেকে প্রায় ১৩৩ গিগাবাইট তথ্য হস্তগত করার দাবি করেছে একটি আন্তর্জাতিক সাইবার অপরাধী চক্র। এসব তথ্য ফেরত দেওয়া ও গোপন রাখার বিনিময়ে প্রতিষ্ঠানটির কাছে ক্রিপ্টোকারেন্সিতে ৪ লাখ ইউএসডিটি
৩ দিন আগে
বিবৃতিতে বলা হয়, সাইবার নিরাপত্তাজনিত ঘটনা শনাক্ত হওয়ার পর প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গুরুত্বপূর্ণ কিছু সিস্টেম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে অল্প সময়ের মধ্যেই সেবাগুলো পুনরায় চালু করা হয়।
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশে ভবিষ্যতে চাকরির বাজারে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এআই কোন কোন চাকরি পুরোপুরি বদলে দেবে বা মানুষের কর্মসংস্থানে কতটা প্রভাব ফেলবে—তা এখনই নির্দিষ্ট করে বলা কঠিন।
৪ দিন আগে