রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। তারা বলছে, দুমা চ্যানেলটি ইউটিউবের পরিষেবার শর্তাবলি লঙ্ঘনের জন্য বন্ধ করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউটিউব গুগলের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। রুশ যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রোসকোমনাদজর বলছে, চ্যানেলটি চালুর জন্য ইউটিউব কর্তৃপক্ষকে তারা চাপ প্রয়োগ করছে। তারা দুমা চ্যানেলটি অবিলম্বে চালুর জন্য গুগলকে অনুরোধও করেছে।
এর আগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা দুমার ইউটিউব চ্যানেলে থাকা কনটেন্টগুলো দ্রুত রাশিয়ান প্ল্যাটফর্মে সরিয়ে নেওয়ার জন্য বলেন।
রোসকোমনাদজর বলছে, যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের শুরু করা তথ্যযুদ্ধে স্পষ্টভাবে রুশবিরোধী অবস্থান মেনে চলছে।
দুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভোলোদিন বলেছেন, ‘ইউটিউবের পদক্ষেপটি ওয়াশিংটনের অধিকার ও স্বাধীনতা লঙ্ঘনের আরও প্রমাণ। তারা তথ্য প্রচারের ওপর একচেটিয়া অধিকার পেতে চায়। আমরা এটা ঘটতে দিতে পারি না।’
তবে গুগল কর্তৃপক্ষ বলছে, ‘যদি কোনো অ্যাকাউন্ট আমাদের পরিষেবার শর্তাবলি লঙ্ঘন করে, আমরা যথাযথ ব্যবস্থা নিই। আমাদের কর্মীরা সব সময় যেকোনো আপডেট ও পরিবর্তনের জন্য পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।’

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস-এ সেমিকন্ডাক্টর ও স্মার্টফোন বিভাগে কর্মীদের বোনাসের বিশাল ব্যবধানকে কেন্দ্র করে অভ্যন্তরীণ অসন্তোষ ও বিভাজন বাড়ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত চিপের চাহিদা বাড়ায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সেমিকন্ডাক্টর বিভাগের মুনাফা ব্যাপকভাবে বেড়েছে।
৪ ঘণ্টা আগে
আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে পড়াশোনা, চিকিৎসা, ব্যবসা এবং অফিসের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার এখন খুব দ্রুত বেড়ে চলেছে। সাধারণ মানুষের অনেকের ধারণা, এআই হয়তো যেকোনো কঠিন বা অসম্ভব কাজ নিমেষে করে ফেলতে পারে। তবে বিজ্ঞান ও প্রযুক্তির দুনিয়ায় এআই আসল ক্ষমতা ও সীমাবদ্ধতা কতটুকু
১৬ ঘণ্টা আগে
আমাদের ডেটা সুরক্ষাব্যবস্থা ও ব্যবস্থাপনা নিঃসন্দেহে দুর্বল। বর্তমান যুগে ডেটাই হচ্ছে নতুন কারেন্সি। বিশ্বজুড়ে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী আর্থিকভাবে লাভবান হওয়া ছাড়াও প্রতিপক্ষের ওপর কৌশলগত সুবিধা পাওয়ার লক্ষ্যে ডেটার ওপর কর্তৃত্ব অর্জন করতে চায়। এমনকি কিছু ক্ষেত্রে রাষ্ট্রীয় পর্যায় থেকেও
১৭ ঘণ্টা আগে
ফেসবুক এখন অর্থ আয়ের মাধ্যম। এখানে সুন্দর ও অর্থবহ কনটেন্ট তৈরি করে আয় করা যায়। এর জন্য কিছু কাজ করা জরুরি। ফেসবুক ক্রিয়েটর ক্লাব তাদের কমিউনিটিতে আয় বাড়ানোর বিভিন্ন পথ দেখিয়ে দেয়। সেখান থেকে আগ্রহীদের জন্য কিছু টিপস থাকল।
১৮ ঘণ্টা আগে