প্রযুক্তিগত উৎকর্ষের এ সময়ে এসেও পৃথিবীতে এমন অনেক জায়গা আছে, যেখানে অন্ধকার নামার আগেই ঘরে ফিরতে হয় সব কাজ শেষ করে। সভ্যতার এই বিকশিত সময়ে দাঁড়িয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক জরিপ বলছে, বিশ্বের অন্তত ৮৪ কোটি মানুষ বিদ্যুৎ-সুবিধা থেকে বঞ্চিত। এমন অবস্থায় কপালে ভাঁজ পড়ছে সবার। কারণ, জাতিসংঘের তথ্যমতে, ২০৩৫ সালের মধ্যে বিদ্যুতের চাহিদা ৭০ শতাংশ বাড়বে। সঙ্গে এ-ও অনুমান করা হচ্ছে, জীবাশ্ম জ্বালানির মজুত আগামী ৫২ বছরে কমে যাবে অনেকখানি। তাহলে উপায়?
কল্পবিজ্ঞানের কোনো গল্পের মতো শোনালেও এ ক্ষেত্রে আশার আলো দেখাচ্ছে একটি ডিভাইস। এটি বিশেষভাবে কলম্বিয়ার ওয়াইয়ু আদিবাসী জনগোষ্ঠীর ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছিল। তারা দক্ষিণ আমেরিকার উত্তর প্রান্তে বসবাস করে, যেখানে কলম্বিয়া ভেনেজুয়েলার সঙ্গে মিলিত হয়। ডিভাইসটির নকশা ওয়াইয়ু সম্প্রদায়ের মানুষ এবং সমুদ্রের সঙ্গে তাদের সাংস্কৃতিক সম্পর্ক ও ঐতিহ্যকে ধারণ করে। এটি ওয়াইয়ুদের তৈরি একটি প্যাটার্নযুক্ত স্ট্র্যাপ দিয়ে সাজানো হয়েছে।
ডিভাইসটিতে সমুদ্র থেকে আধা লিটার নোনাপানি ভরে নেওয়ার সঙ্গে সঙ্গে আলো জ্বলে উঠবে। একবার ভরে নিলে সেই পানিতেই আলো জ্বলবে টানা ৪৫ দিন। এই বিশেষ কারণ, কলম্বিয়ার ওয়ান্ডারম্যান থম্পসন এবং নবায়নযোগ্য শক্তি নিয়ে দীর্ঘদিন কাজ করে আসা প্রতিষ্ঠান ই-ডিনাকে ‘ওয়াটার লাইট’ নামের এই বৈপ্লবিক ডিভাইস বা যন্ত্র তৈরিতে উৎসাহ জুগিয়েছে।
ডিভাইসটির নির্মাতা প্রতিষ্ঠান দাবি করছে, ওয়াটার লাইট পুনর্ব্যবহারযোগ্য উপকরণ থেকে তৈরি এবং এর জীবনকাল ৫ হাজার ৬০০ ঘণ্টার মতো। সব মিলিয়ে সমুদ্রতীরবর্তী ও প্রতিকূল আবহাওয়ার অঞ্চলগুলোর জন্য ওয়াটার লাইট বেশ উপযোগী একটি প্রযুক্তি।
সৃজনশীলতার জন্য এ প্রযুক্তি জিতে নেয় ক্যানেস ইনোভেশন পুরস্কার।
সূত্র: ডিজেন, টাইম ম্যাগাজিন

নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জিপিটি-৬.১ অ্যাস্ট্রা (GPT-6.1 Astra) আপাতত বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই। আজ মঙ্গলবার চ্যাটজিপিটি নির্মাণকারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ড. তিতুমীর বলেন, প্রযুক্তিগত সহযোগিতা যেন নাগরিক সেবার মান বাড়ায় এবং দেশের মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করে, তা নিশ্চিত করতে হবে। এ জন্য বাস্তবায়নযোগ্য প্রকল্প, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান এবং পরবর্তী করণীয় দ্রুত নির্ধারণ করতে তিনি অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।
২ ঘণ্টা আগে
বর্তমান বিশ্বে সামাজিক যোগাযোগমাধ্যম বা সোশ্যাল মিডিয়া জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। তবে বিশ্বজুড়ে এর ব্যবহারের ধরন পর্যালোচনা করলে একটি চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে। দুটি ভিন্ন জরিপের দিকে নজর দিলে কোথাও ব্যবহারকারীর সংখ্যা, আবার কোথাও স্ক্রিনের সামনে কাটানো সময়ের অবিশ্বাস্য পার্থক্য চোখে পড়ে।
৫ ঘণ্টা আগে
আজ থেকে বছর পাঁচেক আগে এ প্রশ্ন করলে মানুষ উড়িয়ে দিত। কিন্তু এখন এর উত্তর—হ্যাঁ। শুধু তা-ই নয়। ইতিমধ্যে হৃদ্রোগ শনাক্ত করতে চিকিৎসকদের সহায়তা করছে এআই। তবে হ্যাঁ, একটি বিষয়ে নিশ্চিত থাকতে পারেন। সেটি হলো, এআই একাই চূড়ান্তভাবে হৃদ্রোগ নির্ণয় করবে...
৬ ঘণ্টা আগে