
সোশ্যাল মিডিয়াতে কোন পোস্টটি ব্যঙ্গ বা মজা করে শেয়ার করা হয়েছে আর কোনটি সত্য তথ্য তুলে ধরছে, তা বোঝা বেশ মুশকিল। বিশেষ করে, স্যাটায়ার বা প্যারোডি অ্যাকাউন্টগুলো ব্যবহারকারীদের বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এ জন্য গত শুক্রবার এই ধরনের অ্যাকাউন্টগুলোর জন্য লেবেল চালুর ঘোষণা দিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্স (পূর্বে টুইটার)। এই ধরনের উদ্যোগ প্ল্যাটফর্মটিতে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করবে।
গত বছর থেকেই প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছিল লেবেলগুলো। এসব লেবেল যুক্ত করার উদ্দেশ্য হলো বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট শনাক্ত করতে ব্যবহারকারীদের সাহায্য করা। ব্যবহারকারীদের প্যারোডি বা স্যাটায়ার অ্যাকাউন্টগুলোকে প্রকৃত অ্যাকাউন্ট থেকে আলাদা করতে সাহায্য করবে এক্সের নতুন ‘প্যারোডি অ্যাকাউন্ট’ নামের লেবেলটি। সেই সঙ্গে প্ল্যাটফর্মের সুরক্ষা নীতি এবং তথ্যের স্বচ্ছতা বাড়াবে।
এক্স এর সেফটি অ্যাকাউন্টের একটি পোস্টে বলা হয়েছে যে, প্যারোডি অ্যাকাউন্টের লেবেলটি এখন ব্যবহারকারীদের মূল প্রোফাইল পেজে এবং তাদের পোস্টে দেখা যাবে। এই লেবেলটি প্যারোডি বা স্যাটায়ার অ্যাকাউন্টগুলোকে প্রকৃত ব্যক্তিত্ব বা তাদের প্যারোডি সংস্করণ থেকে আলাদা করবে। এর মাধ্যমে বিভ্রান্তি দূর হবে এবং কোনো ধরনের ভুয়া ধারণা না তৈরি হবে না।
প্ল্যাটফর্মটি আরও জানায়, লেবেলটি কনটেন্টের উৎসকে স্পষ্টভাবে দেখাবে। এক্সের নতুন সিদ্ধান্তটি প্ল্যাটফর্মটির ‘প্যারোডি, কমেন্টেরি এবং ফ্যান (পিসিএফ)’ নীতিমালার সঙ্গে সংগতিপূর্ণ। এই নীতি অনুযায়ী, প্যারোডি অ্যাকাউন্টগুলো থেকে ব্যঙ্গাত্মক তথ্য শেয়ার করা, স্যাটায়ার করা বা আলোচনা করা বৈধ। তবে, ব্যবহারকারীদের প্রকৃত পরিচয় দেখানোর জন্য বাধ্য করে না করলেও প্ল্যাটফর্মটি অন্যকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে কারও পরিচয় অনুকরণ করতে নিষেধ করে।
এই ধরনের শনাক্তকারী লেবেল চালুর সিদ্ধান্তকে দীর্ঘদিন ধরে সমর্থন দিচ্ছিলেন ইলন মাস্ক। ২০২২ সালে তিনি বলেছিলেন, ‘প্যারোডি অ্যাকাউন্টগুলোর নামের মধ্যে “প্যারোডি” শব্দটি থাকতে হবে, শুধু বায়োতে নয়।’
গত নভেম্বর মাসে এই ধরনের প্যারোডি লেবেল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে এক্স। তবে, বর্তমানে এই লেবেলটি বাধ্যতামূলক নয়। ব্যবহারকারীরা চাইলে প্ল্যাটফর্মটির ‘সেটিংস’ থেকে লেবেলটি নির্বাচন করতে পারবেন।
যদি কোনো অ্যাকাউন্টকে জাল বা প্রতারণামূলক মনে হয়, তাহলে এক্সের ব্যবহারকারীরা তা অ্যাপ বা হেল্প সেন্টার ব্যবহার করে রিপোর্ট করতে পারবেন।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে প্রথমবারের মতো মানুষের সঙ্গে হিউম্যানয়েড (মানবসদৃশ) রোবটের লড়াইয়ের এক বিরল ও অদ্ভুত প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের রোবটিকস কোম্পানি আরইকের আয়োজনে এই ‘কেজ ফাইটে’ (খাঁচার ভেতরে লড়াই) ছয় ফুট লম্বা একটি রোবটের মুখোমুখি হন জনপ্রিয় মার্কিন ইনফ্লুয়েন্সার ও কনট
৯ ঘণ্টা আগে
প্রযুক্তি দুনিয়ায় একজন ইঞ্জিনিয়ারের দক্ষতা বলতে আমরা সাধারণত বুঝি নির্দিষ্ট কোনো টেকনোলজি স্ট্যাকে তাঁর পারদর্শিতা। কেউ ব্যাকএন্ডে দক্ষ, কেউ ফ্রন্টএন্ডে, কেউ মোবাইল অ্যাপ্লিকেশনে, আবার কেউ এআই বা ডেভঅপসে। দীর্ঘদিন ধরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের কাজের কাঠামোও অনেকটা এভাবেই গড়ে উঠেছে—প্রতিটি স্তরের জন্
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থার ভুল বিশ্লেষণের ওপর ভিত্তি করে তৈরি একটি গোয়েন্দা তথ্যের কারণে চলতি বছরের শুরুর দিকে মধ্যপ্রাচ্যে একটি চীনা জাহাজে সামরিক অভিযান প্রায় চালাতে যাচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
৩ দিন আগে
সাইবার নিরাপত্তা পরীক্ষার অংশ হিসেবে ইন্টারনেট ব্যবহার করে অন্যান্য প্রতিষ্ঠানে স্বয়ংক্রিয়ভাবে নিরাপত্তা বলয় ভেঙে প্রবেশের (হ্যাক) অভিযোগ উঠেছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘জেমিনাই’-এর বিরুদ্ধে। গুগলের নিজস্ব কোনো এআই ব্যবস্থার স্বয়ংক্রিয়ভাবে...
৩ দিন আগে