পৃথিবীতে প্রতি সেকেন্ডে ১০০ বজ্রপাত হয়। বছরে এই সংখ্যা প্রায় ৩ দশমিক ১৫ বিলিয়ন। এসব বজ্রপাতে জীবনহানিসহ ইলেকট্রনিক ডিভাইসের ক্ষতি হয়। তবে একটু সতর্ক হলে ক্ষয়ক্ষতি কমানো যায়। সাধারণভাবে বজ্রপাত শুরু হওয়ার আশঙ্কা থাকলে বাড়ির সব ইলেকট্রনিক ডিভাইস বৈদ্যুতিক লাইন থেকে বিচ্ছিন্ন বা খুলে রাখুন। এতে নিরাপদ থাকবে সেগুলো।
মাঝারি মানের বজ্রপাত কয়েক শ এবং একটি সাধারণ বজ্রপাত কয়েক শ মিলিয়ন মেগাওয়াট বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করে। এতে অনেক ক্ষতির আশঙ্কা থাকে। এ থেকে মুক্ত থাকার উপায়—আপনার বাড়ির বিদ্যুৎ, টেলিফোন বা তারের লাইনের সঙ্গে সংযুক্ত সবকিছু আনপ্লাগ করা।
একটি বজ্রপাত গৃহস্থালি তারের মাধ্যমে বিদ্যুৎশক্তির ঢেউ পাঠাতে পারে, তাতে বৈদ্যুতিক ডিভাইস এবং সার্কিট ধ্বংস হওয়া অসম্ভব নয়। কিছু যন্ত্রপাতি, যেমন টোস্টার, রেফ্রিজারেটর, ভ্যাকুয়াম ক্লিনার এবং মিউজিক সিস্টেমে আইসিসহ সার্কিট বোর্ড থাকে। এগুলো অত্যন্ত সংবেদনশীল। এমনকি স্থির বিদ্যুতের একটি স্ফুলিঙ্গও তাদের অপূরণীয় ক্ষতি করতে পারে। বজ্রপাত সেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারে। ঝড় শুরু হলে ইলেকট্রনিক সার্কিটসহ ডিভাইস, যেমন কম্পিউটার, টেলিভিশন, মিউজিক সিস্টেম কিংবা ভিডিও গেম কনসোল ইত্যাদি যত দ্রুত সম্ভব আনপ্লাগ করা উচিত। ঝড় পুরোপুরি কেটে না যাওয়া পর্যন্ত ডিভাইসগুলো প্লাগ ইন করবেন না।
বলে রাখা ভালো, ঝড়-বৃষ্টি বা বজ্রপাত হলেই আপনার জিনিসপত্রের ক্ষতি হবে—বিষয়টি সে রকম নয়। কিন্তু দুর্ঘটনাবশত বৈদ্যুতিক পরিষেবা ড্রপ লাইনে সরাসরি বজ্রপাত হলে আপনার সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ধ্বংস হয়ে যাবে। তাই সতর্কতার জন্য ঝড়-বৃষ্টি শুরু হলে সব ধরনের ডিভাইস নিরাপত্তার জন্য আনপ্লাগ করতে বলা হয়। বজ্রপাত আপনার বাসা থেকে অনেক দূরে, কিন্তু আপনার বাড়ির দিকে যাওয়া পাওয়ার লাইনের কাছাকাছি হলেও সেই লাইন ও সকেটের সঙ্গে সংযুক্ত প্লাগের মাধ্যমে যন্ত্রপাতি ও অ্যাপ্লায়েন্সের ক্ষতি করতে পারে।
ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষায় করণীয়
তথ্যসূত্র: উইকি হাউ

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্কের করা মামলায় তাঁরই বিপক্ষে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের জুরি বোর্ড। জুরিদের মতে, মানবকল্যাণে কাজ করার মূল লক্ষ্য থেকে সরে গেছে বলে যে অভিযোগে মাস্ক ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছিলেন...
৫ ঘণ্টা আগে
বোস্টন থেকে সাউদার্ন ক্যালিফোর্নিয়া ভ্রমণে গিয়েছিলেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্টা বারবারার রসায়নবিদ ও অধ্যাপক গ্রেস হান। তিনি সেখানে প্রচণ্ড রোদে ত্বকে অস্বস্তি অনুভব করেন। সেই অস্বস্তি থেকে তিনি ত্বকের ওপর রোদের প্রভাব নিয়ে পড়াশোনা শুরু করেন।
৬ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম বিশ্বব্যাপী তাদের ব্যবহারকারীদের জন্য ‘ইনস্ট্যান্টস’ নামে সম্পূর্ণ নতুন একটি ফিচার চালু করেছে। মেটার পক্ষ থেকে জানানো হয়, ব্যবহারকারীরা যাতে তাদের বাস্তব জীবনের মুহূর্তগুলো কোনো রকম ফিল্টার বা কৃত্রিমতা ছাড়া তৎক্ষণাৎ শেয়ার করতে পারে, সে জন্যই এই উদ্যোগ।
৬ ঘণ্টা আগে
সম্প্রতি যুক্তরাজ্যের সাইবার গোয়েন্দা সংস্থার একটি নতুন সাইবার নিরাপত্তা ডিভাইস বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছে। যুক্তরাজ্যের গভর্নমেন্ট কমিউনিকেশনস হেডকোয়ার্টার্স সম্প্রতি ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের মাধ্যমে ‘সাইলেন্টগ্লাস’ নামে একটি গ্যাজেট চালু করেছে।
৭ ঘণ্টা আগে