
চীনের কনটেম্পরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি কোং লিমিটেড (সিএটিএল) বিশ্বের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি নির্মাতাপ্রতিষ্ঠান। এই কোম্পানি নতুন একটি সুপারচার্জিং ব্যাটারি উন্মোচন করেছে। এই ব্যাটারি মাত্র ৫ মিনিটের চার্জেই ৩২০ মাইল বা ৫৬৩ কিলোমিটার পথ চলতে সক্ষম। নতুন এই প্রযুক্তি বাজারে এরই মধ্যে সাড়া ফেলেছে। কারণ, এটি প্রধান প্রতিদ্বন্দ্বী বিওয়াইডির সদ্য প্রকাশিত ব্যাটারির চেয়ে ৭০ মাইল বেশি দূরত্বের নিশ্চয়তা দিচ্ছে।
মঙ্গলবার সিএনএন জানিয়েছে, সিএটিএলের নতুন ব্যাটারিটির নাম শেনজিং। এটি একদিকে যেমন দ্রুত চার্জ হবে, অন্যদিকে একবার পূর্ণ চার্জ দিলে সর্বোচ্চ ৮০০ কিলোমিটার পর্যন্ত গাড়ি চলতে পারবে।
সাংহাইয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে কোম্পানিটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা গাও হুয়ান বলেছেন, ‘আমরা পারফরম্যান্সের সীমা ভেঙে নতুন সম্ভাবনার দিক খুলে দিচ্ছি। আমাদের লক্ষ্য শেনজিং ব্যাটারিকে বৈদ্যুতিক গাড়ির জন্য নতুন মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করা।’
এই ঘোষণা এমন এক সময় এল, যখন বাজারে বিওয়াইডি তাদের অত্যাধুনিক ব্যাটারি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। তবে সিএটিএল বলছে, তারা শুধু দূরত্ব অতিক্রম ও চার্জের দিক থেকেই এগিয়ে নয়, বরং চরম ঠান্ডা আবহাওয়াতেও এই ব্যাটারি অসাধারণ পারফর্ম করে। উদাহরণস্বরূপ, মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাত্র ১৫ মিনিটে এই ব্যাটারির ৮০ শতাংশ চার্জ করা সম্ভব।
একই সঙ্গে সিএটিএল তাদের নতুন সোডিয়াম-আইন ব্যাটারি ‘ন্যাক্সট্রা’ উন্মোচন করেছে, যা লিথিয়াম বা সিসা-অ্যাসিড ব্যাটারির তুলনায় আরও সাশ্রয়ী, নিরাপদ এবং কম দাহ্য। এই ব্যাটারিটিও একবার চার্জে ৩১০ মাইল বা প্রায় ৫০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম। সিএটিএল জানিয়েছে, এই ব্যাটারি ২০২৫ সালের শুরুতে বাণিজ্যিক উৎপাদনে যাবে।
বিশ্বজুড়ে টেসলা, বিএমডব্লিউ, ভক্সওয়াগন ও ফোর্ড-এর মতো প্রতিষ্ঠান সিএটিএলের ব্যাটারি ব্যবহার করে। গবেষণা প্রতিষ্ঠান এসএনইর মতে, সিএটিএল ২০২৪ সালে বিশ্বের ব্যাটারি বাজারের ৩৮ শতাংশ দখল করে রেখেছিল, যেখানে বিওয়াইডির দখল ছিল মাত্র ১৭.২ শতাংশ।
সিএটিএল জানিয়েছে, তাদের ব্যাটারি বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ১ কোটি ৭০ লাখ ইলেকট্রিক গাড়িতে ব্যবহৃত হচ্ছে। নতুন শেনজিং ব্যাটারিটি এ বছরই ৬৭টির বেশি মডেলে ব্যবহার শুরু হবে।
যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্ক নিয়ে প্রশ্ন করা হলে সিএটিএল জানিয়েছে, মার্কিন বাজার তাদের ব্যবসার তুলনায় ছোট। ফলে এর প্রভাব খুবই সীমিত। তবু কোম্পানি বিকল্প পরিকল্পনা গ্রহণ করেছে এবং ক্লায়েন্টদের সঙ্গে সমন্বয় করে এগোচ্ছে।

২০১৬ সালের কথা। দেশের গমচাষিরা হয়তো এখনো ভুলে যেতে পারেননি সেই দুঃস্বপ্নের কথা। একদিন সকালে তাঁরা খেতে গিয়ে দেখতে পেলেন, সবুজ-সোনালি শিষগুলো রাতারাতি সাদা হয়ে গেছে। প্রথমে কেউ বুঝতেই পারেননি কী হয়েছে। পরে জানা গেল, এশিয়ার মাটিতে এই প্রথম হানা দিয়েছে গমের ব্লাস্ট রোগ।
১৩ ঘণ্টা আগে
সৃষ্টির জন্য বয়স যে কোনো সমস্যা নয়, তার বহু উদাহরণ আছে পৃথিবীতে। এর সাম্প্রতিক উদাহরণ মানা জাম্পালা। এআই প্রযুক্তির যুগে জন্ম ও বেড়ে ওঠা মানা যে এই প্রযুক্তিতে কিছু করে ফেলবে, সেই রাস্তা যেন তৈরিই ছিল।
১৪ ঘণ্টা আগে
সাধের ওয়াই-ফাই কানেকশনটি হুটহাট স্লো হয়ে যাওয়া কিংবা বাফারিং করা এক চরম বিরক্তিকর অভিজ্ঞতা। অনেক সময় আমরা ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বা রাউটারকে দোষ দিই। কিন্তু ১৯৯৩ সালে বিশ্বের প্রথম বড় ওয়াই-ফাই নেটওয়ার্ক তৈরির কারিগর কার্নেগি মেলন ইউনিভার্সিটির অধ্যাপক অ্যালেক্স হিলস জানান...
১৪ ঘণ্টা আগে
আদিগন্ত অন্ধকার আর হাড়কাঁপানো ঠান্ডা। চারপাশে নিঃসীম শূন্যতা, নেই কোনো সাড়াশব্দ। আমাদের চেনা পৃথিবী থেকে প্রায় ৫ দশমিক ৯ বিলিয়ন মাইল দূরে সৌরজগতে একাকী ভাসছে একটি মানবসৃষ্ট বস্তু। ২০২৫ সালের আগস্ট থেকে সেটি নিথর অবস্থায় ছিল। কোনো শক্তি নেই, কোনো সাড়া নেই।
১৫ ঘণ্টা আগে