
ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
পুরুষ ও নারী মিলিয়ে মোট ১৩ ক্যাটাগরিতে মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে কাল থেকে শুরু হবে জাতীয় প্রতিযোগিতা। জিনাত খেলবেন গুডউইল ক্লাবের হয়ে। বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস বলেন, ‘৫২ কেজি ওজন শ্রেণিতে খেলবেন জিনাত। বাংলাদেশে এটি তাঁর প্রথম অংশগ্রহণ হবে। সাম্প্রতিক সময়ে তার আন্তর্জাতিক সাফল্যের জন্য ৩০ জুলাই প্রতিযোগিতার সমাপনী দিন তাকে সম্মাননা জানানো হবে।’
পর্তুগালে এই মাসে ব্র্যাগা ওপেন বক্সিং আন্তর্জাতিক টুর্নামেন্টে ৫০ কেজি ওজন শ্রেণিতে সোনা জেতেন জিনাত। এছাড়া নেলসন ম্যান্ডেলা আফ্রিকান বক্সিং কাপেও সোনা আছে তাঁর। বাংলাদেশের হয়ে খেলেছেন ২০২৩ এশিয়ান গেমসেও। কিন্তু সাফল্য এনে দিতে পারেননি। আগামীকাল বিকেলে প্রথম ম্যাচে মাঠে নামবেন তিনি।
সাধারণত জাতীয় কোনো প্রতিযোগিতা বিদেশি অ্যাথলেটদের সুযোগ পাওয়ার কোনো জায়গা নেই। সেখানে বিতর্কই সৃষ্টি করেছে বক্সিং ফেডারেশন। বিস্ময় জাগায় চট্টগ্রাম মহিলা বিশ্ববিদ্যালয় থেকে ৪ বিদেশি নারী বক্সারের অন্তর্ভুক্তি। আদতে চট্টগ্রামে এই নামে কোনো বিশ্ববিদ্যালয় নেই। তোপের মুখের ৪ বিদেশি খেলোয়াড়কে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস।
আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আসলে এভাবে আমরা সেভাবে ভেবে দেখিনি। তারা আমাদের খেলোয়াড় তালিকা পাঠিয়েছে। এর মধ্যে ২ জন শ্রীলঙ্কা, একজন আফগানিস্তান ও ভুটানের বক্সার রয়েছে। যেহেতু জাতীয় পর্যায়ে বিদেশিদের খেলার সুযোগ নেই। তাই টুর্নামেন্ট থেকে তাদের বাদ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
৩ মিনিট আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
৫ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
৬ ঘণ্টা আগে