
কম সময়ে দ্রুত চাল দেওয়ার সুখ্যাতি আছে বাংলাদেশের দাবার তৃতীয় গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তারের। সেই রিফাতই আজ মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদের কাছে হেরে গেলেন ঠিক সময়ে চাল দিতে না পারার কারণে!
আজ আন্তর্জাতিক রেটিং দাবার শেষ দিনে ওয়ালিজার কাছে রিফাত হেরেছেন অনেকটা নিজের ভুলেই। তাঁর ভুলে ক্যারিয়ারে প্রথমবারের মতো গ্র্যান্ডমাস্টার হারানোর স্বাদ পেয়েছেন ওয়ালিজা। অথচ ম্যাচে হারের অবস্থায় ছিলেন তিনি। সেখান থেকে কীভাবে জয় পেলেন ওয়ালিজা সেটা তার মুখ থেকেই শোনা যাক, ‘খেলায় আমি ডিফেন্ডিং (রক্ষণাত্মক) অবস্থায় ছিলাম। রিফাত আংকেল অ্যাটাকিং (আক্রমণাত্মক) খেলছিলেন। পরে আমি একটি ভুল চাল খেলে ফেলি। সেখান থেকে প্রতি আক্রমণে খেলা শুরু করলে ওনার সময় কমে যেতে থাকে। প্রতি আক্রমণে খেলতে গিয়েই তার ফ্ল্যাগ ডাউন (সময় মতো চাল দিতে না পারা) হয়ে যায়।’
পেশাদার দাবায় এর আগে গ্র্যান্ডমাস্টারদের সঙ্গে ড্র করার অভিজ্ঞতা থাকলেও এই প্রথম কোনো গ্র্যান্ডমাস্টারকে হারালেন ওয়ালিজা। ম্যাচ শেষ হওয়ার পরও এই জয়ের ঘোর কাটছিল না বলে জানালেন এই মহিলা ক্যান্ডিডেট মাস্টার, ‘আমার বিশ্বাসই হচ্ছিল না। যখন স্কোর শিটে স্বাক্ষর করছিলাম তখনো বিশ্বাস হচ্ছিল না আমি একজন গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছি!’
ওয়ালিজার কাছে রিফাতের এই হার অবশ্য খুব বেশি চমক জাগাচ্ছে না। এই আন্তর্জাতিক দাবার প্রথম দিনে সৌখিন দাবাড়ু মোর্তুজা মাহাথির ইসলামের কাছে মাত্র ২০ চালে হেরেছিলেন রিফাত। বাংলাদেশের তৃতীয় গ্র্যান্ডমাস্টারের এমন দুই হারে খুব বেশি অবাক হচ্ছেন না দাবা ফেডারেশনের আন্তর্জাতিক আরবিটার হারুনুর রশিদ, ‘রিফাত বছরে একটা-দুইটা টুর্নামেন্ট খেলে। দীর্ঘদিন খেলায় না থাকলে এমন হার অস্বাভাবিক কিছু নয়!’
আন্তর্জাতিক রেটিং দাবায় চমক দেখিয়ে সেরা হয়েছেন বাংলাদেশ পুলিশের ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ। গত বছরের শেষ দিনে জুনিয়র জাতীয় দাবার শিরোপা জেতার এক সপ্তাহের ভেতর দ্বিতীয় শিরোপা জিতেছেন ১৩ বছর বয়সী সাকলাইন। টুর্নামেন্টের শেষ দিনে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সমান সাড়ে ৭ পয়েন্ট ছিল সাকলাইনের। টাইব্রেকে জিয়াকে হারিয়ে ২২০০ রেটিংয়ে ফিদে মাস্টার হওয়ার খুব কাছে চলে গেছেন ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন।

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে কলম্বিয়া। ‘কে’ গ্রুপে ডিআর কঙ্গোকে ১-০ হারিয়েছে লাতিন আমেরিকার প্রতিনিধিরা। এই জয়ে নকআউটের টিকিট কেটেছে কলম্বিয়া।
৩২ মিনিট আগে
বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক নিয়ে বিতর্কের শেষ নেই। ভক্ত-সমর্থক থেকে শুরু করে নতুন চালু হওয়া এই নিয়মের কঠোর সমালোচনা করছেন কোচ এবং বর্তমান-সাবেক ফুটবলাররা। কেউ কেউ তো হাইড্রেশন ব্রেককে ফিফার নতুন ব্যবসা বলেই মনে করছেন। সমালোচনার মাঝে এবার আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করলেন ফিফা সভাপতি জিয়ান্ন
১ ঘণ্টা আগে
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ফোর্ট লডারডেলে পৌঁছেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। তবে স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে যাত্রাপথে বড় ধরনের ভোগান্তির মুখে পড়তে হয়েছে সেলেসাওদের। প্রতিকূল আবহাওয়ার কারণে নিউইয়র্ক থেকে মায়ামিগামী দলের ফ্লাইট প্রায় তিন ঘণ্টা বিলম্বিত হয়, যার প্রভাব পড়ে
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ব্রাজিলের সবচেয়ে বড় আলোচনার বিষয় নেইমারের প্রত্যাবর্তন। চোট কাটিয়ে দলে ফেরা এই তারকা পুরো ম্যাচ খেলার মতো শারীরিক অবস্থায় আছেন বলে জানালেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
২ ঘণ্টা আগে