
জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপের এবার দেখা মিলেছে দুই জাতীয় রেকর্ডের। ১০ ইভেন্টের ফাইনালে সর্বোচ্চ পাঁচটি সোনা জিতেছে বাংলাদেশ বিমানবাহিনী। দ্বিতীয় সর্বোচ্চ চারটি জিতেছে বিকেএসপি। বাকি একটি জেতে আনসার।
টঙ্গী স্টেডিয়ামে আজ রিকার্ভ পুরুষ এককে একই দলের সতীর্থ রাকিব মিয়াকে ৬-৫ সেট পয়েন্টে হারিয়ে সোনা জেতেন রামকৃষ্ণ সাহা। মিশাদ প্রধানকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছেন আব্দুর রহমান আলিফ। পদক পাওয়া তিনজনই বিমানবাহিনীর।
রিকার্ভ নারী এককে মনিরা আক্তারকে ৭-৩ সেট পয়েন্টে হারিয়ে সোনা জেতেন সোনালী রায়। ব্রোঞ্জ পাওয়া সায়মা সালাহউদ্দিন ৬-২ সেট পয়েন্টে হারান তৈয়বা আক্তার।
রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে লড়াইয়ে বেশ জমে উঠে। টাইব্রেকারে বিমানবাহিনীকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে সোনা জেতে বাংলাদেশ আনসার। ব্রোঞ্জ পেয়েছে বিকেএসপি। রিকার্ভ নারী দলগত ইভেন্টেও গড়ায় টাইব্রেকারে। ৫-৪ সেট পয়েন্টে সেনাবাহিনীকে হারিয়ে সোনার হাসি হাসেন বিমানবাহিনীর আর্চাররা।
রিকার্ভ মিশ্র দলীয় ইভেন্টের ফাইনালে আর্চারি ক্লাব অফ ঢাকা মেট্রোকে ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে দিয়েছে বিমানবাহিনী। একই ব্যবধানে ব্রোঞ্জের লড়াইয়ে আনসারকে হারায় বিকেএসপি।
কম্পাউন্ড পুরুষ এককে নাওয়াজ আহমেদ রাকিবকে ১৪৭-১৪২ পয়েন্টে হারিয়ে সোনা জেতেন বিকেএসপির ঐশর্য রহমান। অভিজ্ঞ হিমু বাছাড় ১৪৩-১৩৭ পয়েন্টে তরিকুল ইসলাম তৌহিদকে হারিয়ে পান ব্রোঞ্জ।
কম্পাউন্ড নারী এককে লড়াই হয়েছে বেশ। বিমানবাহিনীর বন্যা আক্তারকে ১৪৪-১৪৩ পয়েন্টে হারিয়ে সোনা জেতেন বিকেএসপির কুলছুম আক্তার মনি। কম্পাউন্ড পুরুষ ও মিশ্র দলে বিকেএসপি ও নারী দলে বিমানবাহিনী জেতে সোনা।

পবিত্র রমজানে আন্তর্জাতিক সিরিজে ফিরছে বাংলাদেশ। প্রায় তিন মাস বিরতির পর পুরোনো ব্যস্ততা শুরু হচ্ছে মিরাজ-লিটনদের। গত তিন মাসে বাংলাদেশ ক্রিকেট যে থমকে ছিল, তা তো নয়। ক্রিকেটাররা বিপিএল খেলেছেন। অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের পর বিসিএল ওয়ানডে খেলেছেন।
৫ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগেই ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার বিদায়ঘণ্টা বেজে গেছে। তবু তারা এখনো দেশে ফিরতে পারেনি। অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটছে। এবার আটকে পড়া ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের দেশে ফেরার ব্যবস্থা করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম সেজেছিল বিশেষ সাজে। ফাইনাল বলে কথা, তাও আবার ফাইনালিস্ট যখন ভারত, তখন তো ভিন্ন আবহ থাকবেই। ভারতের অনেক সাবেক ক্রিকেটার পরিবারসহ খেলা দেখতে এসেছিলেন। কিন্তু সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালসেরা ক্রিকেটারকে দেখা যায়নি আহ
৮ ঘণ্টা আগে
সময়টা উপভোগ করছেন রিশাদ হোসেন। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি লিগ সব জায়গায়ই লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের ঘায়েল করছেন তিনি। মিরপুরে সবশেষ ওয়ানডে সিরিজে যিনি কাঁপিয়েছেন, ফের একই ভেন্যুতে পাকিস্তান সিরিজ হওয়ায় আলোচনায় এই তরুণ লেগস্পিনার।
৯ ঘণ্টা আগে