
জাতীয় বক্সিংয়ের ফাইনালে নেই কোনো অঘটন, স্বর্ণপদক জিতেছেন প্রত্যাশিত প্রতিযোগীরা। আজ পুরুষ ও নারীদের ২৪টি ইভেন্টে ১১টি ফাইনাল হয়েছে। এর মধ্যে ছেলেদের আটটি ও মেয়েদের ছিল তিনটি ফাইনাল। পদকের লড়াইয়ে ফাইনালে আধিপত্য ছিল সেনাবাহিনীর বক্সারদেরই।
পুরুষ বিভাগে ৫১ কেজির ওজন গ্রুপে আলো ছড়ালেন সেনাবাহিনীর তরিকুল ইসলাম। ফাইনালে রাজশাহী সিটি বক্সিং ক্লাবের রাসেল কবির শুভকে হারিয়ে স্বর্ণপদক জেতেন তিনি। ৬০ কেজির রিংয়ে নামেন সেনাবাহিনীর বেলাল হোসেন ও রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সুদীপ্ত তালুকদার। সুদীপ্তকে হারিয়ে স্বর্ণ জেতেন বেলাল।
৬৩.৫ কেজিতে আনসার আল সানিকে হারিয়েছেন সেনাবাহিনীর হোসেন আলী, ৬৭ কেজিতে সেনাবাহিনীর সেলিম হোসেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার ইমন মেহেদী হাসানকে হারিয়ে পদক জেতেন। ৭১ কেজিতে দিনাজপুর পোলস্টার ক্লাবের তামিম ভূঁইয়াকে হারিয়ে পদক পরেন সেনাবাহিনীর সৌরভ নাজাতুল ইসলাম।
৮০ কেজিতে আনসারের জুয়েল আহমেদ বরগুনা গৌরিচন্না বক্সিং ক্লাবের তাহেদুল ইসলামকে হারান, ৮৬ কেজিতে সেনাবাহিনীর শুভ কুমার ভাদুড়ী রাজশাহীর মেহেদী রানা কমলকে এবং ঊর্ধ্ব-৯২ কেজিতে সেনাবাহিনীর মেহেদী হাসান রাজশাহীর কাইয়ুম আলীকে হারিয়ে স্বর্ণপদক জিতে নেন।
মেয়েদের বিভাগে ৫০ কেজি ওজন শ্রেণির ফাইনালে সেনাবাহিনীর কায়মা খাতুন আনসারের রহিমাকে হারিয়ে স্বর্ণ জেতেন। তবে প্রতিদ্বন্দ্বী না থাকায় ৭০ কেজিতে সেনাবাহিনীর আনীতা ইসলাম এবং ঊর্ধ্ব-৮০ কেজিতে সেনাবাহিনীর আসমা খাতুন বিনা লড়াইয়ে পদক জিতে নেন। এই দুই বক্সারের প্রতিপক্ষরা সেমিফাইনালেই বিদায় নিয়েছেন। তাই এই দুই ইভেন্টে কেবল স্বর্ণ ও ব্রোঞ্জ থাকবে।
আগামীকাল বাকি ১৩টি ইভেন্টের খেলা হবে। তবে যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস ও আফরা খন্দকারের খেলাটি বিকেল ৪টা থেকে ৫টায় হবে বলে ফেডারেশন সূত্রে জানা গেছে।

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
৪ মিনিট আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
৫ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
৬ ঘণ্টা আগে