ঢাকা: একজন দাবাড়ুর আজন্ম স্বপ্ন গ্র্যান্ডমাস্টার হওয়া। কেউ সেই স্বপ্ন ছুঁতে পারেন, আবার কারও জীবন আটকে যায় না–পাওয়ার গোলক ধাঁধায়। অভিমন্যু মিশ্রকে সেই গোলকে আটকে যেতে হয়নি। স্বপ্নটা পূরণ হয়ে গেছে মাত্র তিন মাসে। এপ্রিলে প্রথম, জুনের শেষ দিনে এসে নিজের তৃতীয় জিএম নর্ম পূরণ করে বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হওয়ার খেতাব নিজের করেছে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন এই বিস্ময় বালক!
বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টারের খেতাব ১৯ বছর ধরে নিজের দখলে রেখেছিলেন রাশিয়ান গ্র্যান্ডমাস্টার সার্গেই কারেকিন। ২০০২ সালে মাত্র ১২ বছর ৭ মাসে গ্র্যান্ডমাস্টারের খেতাব পান কারেকিন। ১৫ বছর বয়সী ভারতের গ্র্যান্ডমাস্টার লিওন মেন্ডনকাকে কাল ১২ বছর ৪ মাস ২৫ দিন বয়সে হারিয়ে সেই খেতাব এখন নিজের অধিকারে নিয়েছে ২০০৯ সালে জন্ম নেওয়া অভিমন্যু। ১০ বছর বয়সে সর্বকনিষ্ঠ আইএম বা আন্তর্জাতিক মাস্টার হওয়ার কৃতিত্বও তার।
এই মাসের ১০ তারিখ থেকে রাশিয়ার সোচিতে শুরু হবে ফিদে দাবা বিশ্বকাপ। বিশ্বকাপের আগেই নিজের গ্র্যান্ডমাস্টার নর্ম পূরণ করতে চেয়েছিল অভিমন্যু। শেষ কয়েক মাস ধরেই হাঙ্গেরির বুদাপেস্টে আছে। সেখানেই খেলছে একের পর এক টুর্নামেন্ট।
গ্র্যান্ডমাস্টার হতে হলে একজন আন্তর্জাতিক মাস্টারকে তিনটি জিএম টুর্নামেন্টে ২৫০০ স্কোরের বেশি পারফরম্যান্স করে দেখাতে হয়। প্রতি পারফরম্যান্সে একেকটি নর্ম যোগ হয় সেই দাবাড়ুর নামের পাশে। গত এপ্রিলে প্রথম জিএম নর্ম পায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বাসিন্দা অভিমন্যু। দ্বিতীয়টি মে মাসে। কয়েকজন দাবাড়ু বুদাপেস্টে থেকে যাওয়ায় গত জুনে তাদের নিয়েই আরেকটি জিএম টুর্নামেন্ট আয়োজন করেছিলেন আয়োজকেরা। তাতেই বাজিমাত অভিমন্যুর।
অভিমন্যুর কাছে নিজের রেকর্ড ভেঙে যাওয়ায় একপ্রকার খুশিই হয়েছেন সাবেক সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার সার্গেই কারেকিন। জানিয়েছেন শুভকামনাও, ‘প্রায় ২০ বছর ধরে এই রেকর্ড আগলে ছিলাম। বেশ লম্বা এক সময়। একদিন না একদিন কেউ রেকর্ডটা ভেঙে ফেলতই। আমি ভেবেছিলাম কোনো ভারতীয়র কাছে আমার এই রেকর্ডটা হারাতে হবে। অভিমন্যু অবশ্য ভারতীয় নয়। আমার খানিকটা কষ্ট লাগছে, আবার খুশিও লাগছে। তাঁর ভবিষ্যতের জন্য শুভকামনা।’

প্রথম ম্যাচ জিতেও ওয়ানডে সিরিজ নিজেদের করে নিতে পারেনি নিউজিল্যান্ড; হেরে গেছে ২-১ ব্যবধানে। ওয়ানডে শেষে এবারে টি-টোয়েন্টির পালা। আগামী ২৭ এপ্রিল সংক্ষিপ্ত ওভারের সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। তার আগে দলে পরিবর্তন আনল সফরকারীরা।
৭ মিনিট আগে
আগামী আগস্টে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বকে সামনে রেখে এই দুই খেলোয়াড়কে ক্যাম্পে ডাকার পরিকল্পনা করছে বাফুফে। অ্যাডামের পাসপোর্টের কাজ এখনো বাকি আছে। নিজের ফেসবুক পেজে ফাহাদ করিম বলেন, ‘অ্যাডামের ভিডিও ফুটেজ এবং ওর বায়োডাটা আমি আমাদের টেকনিক্যাল টিমকে দিয়েছি এবং তারা খুবই মুগ্ধ
১২ মিনিট আগে
লা লিগায় বার্সেলোনার সঙ্গে শিরোপার লড়াইয়ে বেশ পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদের জন্য রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচটি জেতার বিকল্প নেই। হারলে শিরোপার লড়াই থেকে একরকম পিছিয়ে পড়বে লস ব্লাঙ্কোসরা। শেষ পর্যন্ত ফল যা-ই হোক না কেন, বেতিসের বিপক্ষে ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে কিলিয়ান এমবাপ্পের জন্য; একই সঙ্গে শঙ্কারও।
১ ঘণ্টা আগে
এই জয়ে ১৪ ম্যাচে আবাহনীর সংগ্রহ এখন ২৮ পয়েন্ট। সমান পয়েন্ট হলেও এক ম্যাচ কম খেলে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। আবাহনীর এই জয় লিগের আসন্ন ম্যাচগুলোতে বসুন্ধরা কিংসকে নিশ্চিতভাবেই প্রবল চাপে রাখবে। আগামীকাল ঘরের মাঠে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে টেবিল টপাররা। এই হারে ২৫ পয়েন্ট...
২ ঘণ্টা আগে