গ্র্যান্ডমাস্টার ও আন্তর্জাতিক মাস্টারের নর্ম অর্জনের টুর্নামেন্ট আজ থেকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে শুরু হয়েছে। টুর্নামেন্টের প্রথম দিন কম-বেশি সাফল্য পেয়েছেন বাংলাদেশের প্রায় সবাই।
বছরব্যাপী দাবার টুর্নামেন্ট আয়োজন প্রকল্পের প্রথম ধাপ হিসেবে আজ থেকে শুরু হয়েছে ১ম গ্র্যান্ডমাস্টার্স ও আন্তর্জাতিক মাস্টার্স দাবা প্রতিযোগিতা। গ্র্যান্ড মাস্টার দাবার প্রথম রাউন্ডে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ভারতের আন্তর্জাতিক মাস্টার নুবাইরশাহ শেখকে পরাজিত করেন। সাদা ঘুঁটি নিয়ে নুবাইরশাহের বিপক্ষে কিংস ইন্ডিয়ান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৫২ চালে জয়ী হন ফাহাদ।
বেলজিয়ামের গ্র্যান্ডমাস্টার ভাদিম মালাকাতকোর সঙ্গে ড্র করেছেন দেশের আরেক আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন। ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসের সঙ্গে ড্র করেছেন আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল। বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে ক্যান্ডিডেট মাস্টার তাহসিন হাজওয়ার জিয়া ভারতের আন্তর্জাতিক মাস্টার কোস্তভ চ্যাটার্জীকে পরাজিত করেন। হেরেছেন শুধু ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়। ভারতের সৌরথ বিশ্বাসের কাছে হেরেছেন তিনি।

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
৫ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
১০ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
১১ ঘণ্টা আগে