বক্সিং রিংয়ে ক্যারিয়ারের শুরু থেকেই দাপট দেখিয়ে চলেছেন অ্যান্থনি জোশুয়া। ৩১ বছর বয়সী এই ব্রিটিশ বক্সার এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ২৪টি, যার ২২টিতেই প্রতিপক্ষকে নকআউটের মাধ্যমে কুপোকাত করেছেন তিনি।
তবে জোশুয়ার কাজটা এবার মোটেও সহজ হবে না। আজ রাতে লন্ডনের টটেনহাম হটস্পার স্টেডিয়ামে তাঁর প্রতিদ্বন্দ্বী যে ওলেক্সান্দার ইউসিক! ইউক্রেনের এই বক্সার পেশাদার ক্যারিয়ারে কখনো হারের স্বাদ পাননি। ইউসিকের বিপক্ষে জোশুয়ার আজকের লড়াইটিকে তাই ‘জীবনের কঠিনতম পরীক্ষা’ বলছে একাধিক ব্রিটিশ সংবাদমাধ্যম।
সবচেয়ে বড় ম্যাচের আগে জোশুয়া কিছু না বললেও তাঁর ফিজিও রব মেডেন জানিয়েছেন, ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার বক্সার কীভাবে নিজেকে প্রস্তুত করেন।
২০১৩ সাল থেকে জোশুয়ার ফিজিও হিসেবে কাজ করে আসছেন মেডেন। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘জোশুয়ার চোখধাঁধানো পারফরম্যান্সের বেশ কয়েকটি স্তম্ভ আছে। সেগুলো হলো—শারীরিক ও মানসিক প্রস্তুতি, পুষ্টিকর খাবার ও বিশ্রাম।’
বড় ম্যাচগুলোতে জোশুয়ার ভালো করার রহস্য জানাতে গিয়ে রীতিমতো চমকে দিয়েছেন মেডেন, ‘কোনো সন্দেহ নেই সে পর্যাপ্ত ঘুমায়। তবে ম্যাচের দিনটিতে একদমই ব্যতিক্রম। এদিন মাত্র দুই ঘণ্টা ঘুমায় সে। আর রিংয়ে যাওয়ার কয়েক ঘণ্টা আগে নিজেকে উজ্জীবিত রাখতে ক্যাফেইন গ্রহণ করে।’
জোশুয়ার থাকার পরিবেশ নিয়ে মেডেনের ভাষ্য, ‘তার রুমটা যেন শব্দ প্রতিরোধক হয়, সে ব্যাপারে আমরা সজাগ থাকি। সবচেয়ে ভালো বিছানার ব্যবস্থা করি। তাপমাত্রা কম এবং রুম যেন অন্ধকার থাকে, সেদিকেও নজর দিই। বলতে গেলে তার রুমটিকে শীতল গুহায় পরিণত করি। এটিও তার সাফল্যের একটি রহস্য।
ইউক্রেনের ওলেক্সান্দার ইউসিক এখন পর্যন্ত ১৮টি পেশাদার ম্যাচ খেলে রয়েছেন অপরাজিত। আজ নিশ্চয়ই তাঁকে প্রথম হারের স্বাদ দিতে চাইবেন জোশুয়া।

বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
২ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
৪ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার পর পাকিস্তানের ক্রিকেটে ব্যাপক রদবদল চলছে। একের পর এক ক্রিকেটার ও কোচিং স্টাফকে সরিয়ে দেওয়ার পর এবার সেই তালিকায় অধিনায়ক বাবর আজমের নামও উঠছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ।
৪ ঘণ্টা আগে