
এশিয়ান ইনডিভিজুয়্যাল দাবা চ্যাম্পিয়নশিপে দারুণ শুরু করেছেন বাংলাদেশের দাবাড়ু মনন রেজা নীড়। প্রথম রাউন্ডেই গতকাল সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টার টিন জিনগায়োকে হারিয়ে দিয়েছেন তিনি।
রেটিংয়ে জিনগায়োর চেয়ে বেশ পিছিয়ে নীড়। কিন্তু কালো ঘুঁটি নিয়েও সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারকে ধরাশায়ী করেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার। নীড়ের রেটিং ২৪০৩, সেখানে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের রেটিং ২৬০১। আজ দ্বিতীয় রাউন্ডে নীড় খেলবেন কাজাখস্তানের দাবাড়ু আনসাত আলদিয়ারের বিপক্ষে।
ওপেন বিভাগে নীড়ের পাশাপাশি অংশগ্রহণ করছেন ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও সাকলাইন মোস্তফা সাজিদ। প্রথম রাউন্ডে তাহসিন রাশিয়ান গ্র্যান্ডমাস্টার কলমাকভের কাছে হারেন। ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ হারেন চীনের আন্তর্জাতিক মাস্টার চেনের কাছে। নারী বিভাগে খেলছেন জাতীয় চ্যাম্পিয়ন নোশিন আঞ্জুম। তিনিও প্রথম রাউন্ডে হার দিয়ে শুরু করেছেন।
সুইস লিগ পদ্ধতিতে এই টুর্নামেন্ট নয় রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে। ৯ রাউন্ড শেষে উন্মুক্ত বিভাগে শীর্ষ ১২ জন দাবাড়ু বিশ্বকাপ দাবায় খেলার সুযোগ পাবেন।

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
৩ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
৮ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
১০ ঘণ্টা আগে