
ট্র্যাকে ফিরলেন, রাজত্বও ফিরে পেলেন ইমরানুর রহমান। চোটের কারণে গত ফেব্রুয়ারিতে জাতীয় অ্যাথলেটিকসে খেলতে পারেননি লন্ডনপ্রবাসী এই অ্যাথলেট। সামার অ্যাথলেটিকসে পঞ্চমবারের মতো পেলেন দ্রুততম মানবের খেতাব।
জাতীয় স্টেডিয়ামে আজ ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে শুরু হওয়ার আগে নামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ১০.৬৪ সেকেন্ড টাইমিং নিয়ে প্রথম হয়েছেন নৌবাহিনীর ইমরানুর। সেনাবাহিনীর আব্দুল মোতালেব ১০.৮৬ সেকেন্ড নিয়ে হয়েছেন দ্বিতীয়। জাতীয় চ্যাম্পিয়নে সোনা জেতা ইসমাইল হোসেন মুকুট ধরে রাখতে পারেননি। ১০.৮৮ সেকেন্ড নিয়ে তৃতীয় হয়েছেন তিনি।
মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে সুমাইয়া দেওয়ান ১২.১৯ সেকেন্ডে শেষ করেছেন বলে জানা গেছে। তবে অফিশিয়াল ফল এখনো আসেনি। ১২.২১ সেকেন্ড টাইমিংয়ে দৌড় শেষ করেন শিরিন আক্তার।

আইএল টি-টোয়েন্টির নিলামে ৪০০-এর বেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন। যাঁদের মধ্যে আছেন ১০ বাংলাদেশি। তাসকিন আহমেদ, নাহিদ রানা, রিশাদ হোসেনদের মতো তারকাদের ভিত্তিমূল্য কোটি টাকার কাছাকাছি।
১১ ঘণ্টা আগে
কোচ হিসেবে হান্নান সরকারের অর্জন কোনো অংশে কম নয়। এ বছরের জানুয়ারিতে তাঁর দল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়েছে। ডিপিএলেও আবাহনীকে জিতিয়েছেন শিরোপা। এবার তিনিই কি না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘ডি থ্রি ট্রফি’র সহকারী কোচ!
১১ ঘণ্টা আগে
সিঙ্গাপুরের বিপক্ষে গতকাল শেষ বাঁশি বাজার পর হামজা চৌধুরীর হতাশ হয়ে শুয়ে পড়াটাই বাংলাদেশ দলের প্রতীকী ছবি। মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান গেমসে শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। সব হতাশা ঝেড়ে তাঁর লক্ষ্য এখন নভেম্বের সাফ।
১২ ঘণ্টা আগে
লিওনেল মেসির সঙ্গে কখনো কারও লাগেনি, ব্যাপারটা তা নয়। এইতো গত বিশ্বকাপে এক রেফারির সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন মেসি। এবার ক্লাব ফুটবলে এক খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া লেগেছে আর্জেন্টিনার তারকা ফুটবলারের। সামাজিক মাধ্যমে সেটা ছড়িয়েও দিয়েছেন মেসির বিপক্ষ দলের ফুটবলার।
১৩ ঘণ্টা আগে