স্পেন এমন একটা দল, যাদের সব বড় আসরে গুরুত্বের সঙ্গে নিতেই হবে। আর্জেন্টিনা, ব্রাজিল কিংবা ফ্রান্সের মতো বিশ্বকাপের সম্ভাব্য প্রত্যাশীদের কাতারে হয়তো স্পেনকে ফেলা যাবে না। তবে স্পেনের যে একটা শক্তিশালী দল আছে, সেটা সবশেষ ইউরো ও ন্যাশনস লিগে ঠিকই বোঝা গেছে। আমার বিশ্বাস, স্পেন এবার বেশ ইতিবাচক একটা ফলই উপহার দেবে।
তবে এটা সত্যি, এই দলকে ২০১০ বিশ্বকাপজয়ী দলের সঙ্গে তুলনা করা যাবে না। ২০১০ বিশ্বকাপের দল শুধু স্পেনেরই নয়, ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা প্রজন্ম। বর্তমান দলটায় প্রতিভায় ছড়াছড়ি। তারুণ্য আর অভিজ্ঞতা মিশেলে দারুণ একটা দল। এই দল এবারের বিশ্বকাপে অবশ্যই মনে রাখার মতো খেলবে।
একজনের কথা আলাদাভাবে বলতেই হয়। কোচ লুইস এনরিকে। তিনি খেলোয়াড়দের মনে এই বিশ্বাসটা ঢুকিয়ে দিয়েছেন, তাদের যে সক্ষমতা তাতে বড় যেকোনো অর্জন খুব সহজেই সম্ভব। এনরিকে সাহসী একজন কোচ, যিনি বল নিয়ে, বল ছাড়া বহুমুখী চিন্তা একসঙ্গে করতে পারেন। নিজের ফুটবল দর্শন নিয়েও তাঁর যথেষ্ট আত্মবিশ্বাস আছে।
স্পেনের এই দলে ২০ ফুটবলার আছে, যারা প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে। এই তরুণদের মধ্যে তিনজনকে মূল খেলোয়াড় হিসেবে ধরে নেওয়া যায়। বার্সেলোনায় তারা নিজেদের ভূমিকায় সফল। স্পেনের হয়েও তারা আলো ছড়াতে চাইবে। আনসু ফাতি লম্বা চোট কাটিয়ে খেলায় ফিরেছে। বিশ্বকাপে সে তার প্রতিভা প্রমাণ করতে চাইবে। আনসুর পাশাপাশি পেদ্রি ও গাভিকে স্পেনের ভবিষ্যৎও বলা যেতে পারে।
অন্য দল নিয়ে যদি বলতে হয়, আর্জেন্টিনার এই দলটার মাঝে আমি ভিন্ন কিছু দেখেছি। কোচ লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়ন করে ওর কাজের স্পৃহা আরও বাড়িয়ে দিয়েছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন, যেটা কাতারে দারুণ কাজে দিতে পারে।
কাতার বিশ্বকাপে অন্যতম ফেবারিট ব্রাজিল তিতের অধীনে দারুণ একটা দল হিসেবে খেলবে। অভিজ্ঞ নেইমারের সঙ্গে আক্রমণে তরুণ ভিনিসিয়ুস, রদ্রিগো, জেসুসরা আছে। নিজের সেরা দিনে নেইমার একাই ম্যাচের ভাগ্য লিখে দিতে পারে।

এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা দিয়েছিলেন ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। আজও তাঁর দাবি একটাই। নাজমুল পদত্যাগ না করলে মাঠে না নামার ঘোষণা দিয়েছেন তিনি।
১৭ মিনিট আগে
সবকিছু ঠিকঠাক থাকলে এতক্ষণে মিরপুরে চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচের প্রথম ইনিংস শেষ হয়ে যেত। বেলা ১টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। তবে ক্রিকেটাররা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পরিবর্তে চলে গেছেন বনানি শেরাটন হোটেলে। নির্ধারিত সময়ে তাই দুপুরের ম্যাচ শুরু করা সম্ভব হয়নি।
২৯ মিনিট আগে
ছেলেদের সাফে গতকাল লড়াই হলো বেশ। অথচ মেয়েদের সাফে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারল না ভারত। অধিনায়ক সাবিনা খাতুনের জোড়া গোলে দারুণ জয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতকে আজ ৩-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), আইপিএল, পাকিস্তান সুপার লিগ, আইএল টি-টোয়েন্টি, এসএ টোয়েন্টিসহ বিশ্বের প্রায় সব ধরনের টুর্নামেন্টেই দেখা যায় আফগানিস্তানের ক্রিকেটারদের। মোহাম্মদ নবি, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজল হক ফারুকিদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই টুর্নামেন্টগুলোতে
২ ঘণ্টা আগে