
ঢাকা থেকে ঘানার দূরত্ব ৯ হাজার ৭৯১ কিলোমিটার। এত দূর পাড়ি দিয়ে প্রথমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে এসে চমক দেখালেন স্যামুয়েল বোয়াটেং। প্রথম মৌসুমের ষষ্ঠ ম্যাচে একাই করেছেন ৬ গোল। এমন দৃশ্য দেশের শীর্ষ লিগে দেখা মিলল ১৭ বছর পর। এর আগে ২০০৭ সালের ১৩ এপ্রিল পেশাদার ফুটবল লিগের প্রথম আসরে মোহামেডানের নোয়ান পল ডাবল হ্যাটট্রিক করেছিলেন রহমতগঞ্জের বিপক্ষে। গতকাল রহমতগঞ্জের বোয়াটেং গোল-বন্যায় ভাসালেন ঢাকা ওয়ান্ডারার্সকে। আর ম্যাচ ৬-১ ব্যবধানে জিতেছে পুরান ঢাকার ক্লাবটি।
ঘানার ফুটবল এখনো বেশ মানসম্মত। বাংলাদেশের সঙ্গে তাদের তুলনা চলে না; যারা এ মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ে ৭৭তম। যদিও নিজ দেশে ভালো কিছু করতে পারেননি বোয়াটেং। গত তিন মৌসুমে ঘানায় তাঁর গোল মাত্র ১৩টি; অথচ বাংলাদেশে এক ম্যাচেই করলেন ৬ গোল। যার সুবাদে চলমান মৌসুমে লিগে সবচেয়ে বেশি গোলের খাতায় নাম লিখিয়েছেন তিনি। এই সেন্টার ফরোয়ার্ডের গোল এখন ১০টি। এমন ছন্দ আর এক ম্যাচে ৬ গোল করতে পেরে খুব খুশি বোয়াটেং। গতকাল ম্যাচের পর মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেছেন লিগে সেরা হওয়ার কথা, ‘আমি খুবই আনন্দিত। একসঙ্গে এত গোল করব ভাবিনি। তবে সুযোগগুলো কাজে লাগাতে পেরে খুশি। চেষ্টা থাকবে লিগের সেরা গোলদাতা হওয়ার।’
মুন্সিগঞ্জে এদিন প্রতিপক্ষ ওয়ান্ডারার্স যেন নীরব দর্শক। চেয়ে চেয়ে বোয়াটেংয়ের গোল দেখে সময় পার করেছে তারা। ২৩, ৩৭, ৪৪, ৬৩, ৬৬ ও ৭০ মিনিটে গোল ৬টি করেন বোয়াটেং। প্রথমবার বাংলাদেশে এসে রহমতগঞ্জে নাম লিখিয়ে অল্প দিনে দারুণ অভিজ্ঞতা হলো তাঁর। এখন মৌসুমের বাকি সব ম্যাচেও রাখতে চান অবদান, ‘এটা আমার প্রথম মৌসুম। অল্প দিনে রহমতগঞ্জের সঙ্গে চমৎকার কিছু অভিজ্ঞতা হয়েছে। চুক্তি পর্যন্ত এ ক্লাবের সঙ্গেই থাকতে চাই। নিয়মিত দলকে সহযোগিতা করতে চাই এবং জয়ে অবদান রাখতে চাই।’
শুরু থেকেই ছন্দে রহমতগঞ্জ। ছয় রাউন্ড পর ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে তারা। স্বাভাবিকভাবে বোয়াটেংয়ের চোখও শিরোপায়। রহমতগঞ্জ কি বাংলাদেশের ‘লেস্টার সিটি’ হতে পারবে—এমন প্রশ্নে বোয়াটেংয়ের উত্তর, ‘চ্যাম্পিয়ন হওয়া আমাদের জন্য সহজ হবে না। তবে এভাবে খেলতে পারলে কঠিন কিছু নয়। হ্যাঁ, রহমতগঞ্জ যদি বাংলার লেস্টার সিটি হয়, দারুণ ব্যাপার হবে (হাসি)।’

শুরুটা হয়েছিল উজবেকিস্তানের কাছে হার দিয়ে। এরপর সিরিয়ার বিপক্ষেও একই ফল। ভারতের কাছে ৩-০ গোলের পরাজয়ে এবার টানা তিন হারের ভার নিয়েই অনূর্ধ্ব–২০ এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ।
১৩ মিনিট আগে
সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা। আজ সকালে ঢাকার মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ঢাকা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য
৪১ মিনিট আগে
আর্জেন্টিনা দলে লিওনেল মেসির অধ্যায় শেষ। দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে একের পর এক গোল করে রেকর্ড বই তছনছ করার পাশাপাশি দিয়েছেন নেতৃত্বও। এবার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড অবসর নেওয়ায় শূন্য হয়ে পড়েছে অধিনায়কত্বের পদ। কার কাঁধে উঠবে নতুন আর্জেন্টিনার গুরুদায়িত্ব, তা নিয়ে চলছে আলাপ-আলোচনা।
১ ঘণ্টা আগে
মেয়েদের জুনিয়র হকি এশিয়া কাপ ছেলেদের দুর্দিনে বড় জয় পেল বাংলাদেশের মেয়েরা । চীনের মকিতে চ্যালেঞ্জার পুলে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ৫–১ গোলে। এর আগে প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে হারিয়েছিল ৭–০ গোলে।
২ ঘণ্টা আগে