কিলিয়ান এমবাপ্পেকে পেতে আদাজল খেয়ে নেমেছিল রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে নিজেও বেশ কয়েকবার জানিয়েছিলেন, রিয়ালে খেলার স্বপ্ন দেখেন তিনি। তবে ফরাসি ফরোয়ার্ড নিজেই ১৮০ ডিগ্রি বেঁকে বসেছেন। রিয়ালের প্রস্তাবে রাজি না হয়ে পিএজসিতেই থেকে গেছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, এমবাপ্পে বেঁকে বসায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে রিয়াল। তবে চ্যাম্পিয়নস লিগ জেতার পর রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ জানিয়েছেন, এমবাপ্পেকে নিয়ে আর কোনো হাহুতাশ নেই তাঁর। তরুণ স্ট্রাইকারকে ভুলে গেছে রিয়াল।
ভিনিসিয়াস জুনিয়রের একমাত্র গোলে গত রাতে এমবাপ্পের শহর প্যারিস থেকেই শিরোপা জিতে ফিরেছে রিয়াল। আনন্দে আত্মহারা পেরেজ এরপর মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘এই সাফল্যের পর রিয়ালের সবাই ওকে (এমবাপ্পেকে) ভুলে গেছে। ওর ব্যাপারটা এখন অতীত। বর্তমান হলো দুর্দান্ত মৌসুম কাটানোর পর আমরা এখন পার্টি করতে ব্যস্ত।’
এমবাপ্পেকে ছাড়াই রিয়ালের আক্রমণভাগ আরও ভালো করবে বলে আশাবাদী পেরেজ, ‘ও না এলেও আমি শান্ত আছি ও খুশি হয়েছি। মৌসুমজুড়ে অনেক পরিশ্রম করায় এই অবস্থানে আসতে পেরেছি। রিয়াল মাদ্রিদ সব সময়ই বিশ্বের সেরা খেলোয়াড়দের দলে আনার চেষ্টা চালিয়ে যাবে। বর্তমান আক্রমণভাগও আরও ভালো করার চেষ্টা করবে।’

জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন।
১৮ মিনিট আগে
কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
১ ঘণ্টা আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
১ ঘণ্টা আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে