রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রথম মৌসুমেই স্মরণীয় একটা সময় পার করছেন এডুয়ার্ডো কামাভিঙ্গা। লস ব্লাঙ্কোসদের হয়ে প্রথম মৌসুমেই জিতেছেন লা লিগা শিরোপা। ১৯ বছর বয়সেই আজ রাতে জেতা হয়ে যেতে পারে প্রথম উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপাও।
ফরাসি ক্লাব রেনে থেকে এই মৌসুমের শুরুতে রিয়ালে নাম লেখান কামাভিঙ্গা। বয়স কুড়ি পেরোনোর আগেই রিয়ালের মাঝমাঠে কার্লো আনচেলত্তির প্রধান ভরসা হয়ে উঠেছেন ফরাসি মিডফিল্ডার। আক্রমণভাগে ব্রাজিলিয়ান রদ্রিগোর সঙ্গে কামাভিঙ্গার রসায়নটাও চোখে পড়ার মতো।
রেনের যুব একাডেমি থেকে ১৬ বছর বয়সেই মূল দলে অভিষেক কামাভিঙ্গার। মাঝমাঠে দারুণ খেলে নজর কেড়েছিলেন ইউরোপের বড় দলগুলোর। পরিশ্রম আর মেধায় আজ রিয়ালের হয়ে স্টাডে ডে ফ্রান্স স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিভারপুলের বিপক্ষে খেলতে নামবেন কামাভিঙ্গা। অথচ আজ ফুটবলার না হয়ে অ্যাঙ্গোলা বংশোদ্ভূত কামাভিঙ্গার জীবনটা হতে পারত অন্যরকম।
২০০২ সালে অ্যাঙ্গোলার এক শরণার্থীশিবিরে জন্ম কামাভিঙ্গার। সেখান থেকে দুই বছর বয়সে ফ্রান্সে পাড়ি জমায় তার পরিবার। শরণার্থীদের জীবনে দুঃখ-কষ্ট তাই ভালোই জানা কামাভিঙ্গার।
নিজের প্রথম চ্যাম্পিয়নস লিগ ফাইনালটা জিততে পারলে সেটা শরণার্থীদের জয় হবে বলে মন্তব্য ফরাসি মিডফিল্ডারের। জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারকে এক সাক্ষাৎকারে কামাভিঙ্গা বলেছেন, ‘যুদ্ধ থেকে পালিয়ে আসা অ্যাঙ্গোলার এক শরণার্থীশিবিরে আমার জন্ম। ফ্রান্সে আমার মা-বাবা আমাকে নতুন একটা জীবন দিয়েছেন বলেই আজ আমি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। একজন সাবেক শরণার্থী হিসেবে আমি গর্বিত। ’

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
৬ ঘণ্টা আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
৭ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
৮ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
৯ ঘণ্টা আগে