শুরু থেকে শিরোপার দৌড়ে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির সঙ্গে ছিল লিভারপুল। তবে মৌসুমের শেষ দিকে এসে একের পর এক পয়েন্ট হারিয়ে সেই দৌড় থেকে ছিটকে গেছে অলরেডরা। গত রাতেও ড্র করে বসেছে ইয়ুর্গেন ক্লপের দল।
ভিলা পার্কে অ্যাস্টন ভিলার বিপক্ষে এগিয়ে গিয়েও জিততে পারেনি লিভারপুল। ৮৪ মিনিট পর্যন্ত ম্যাচের ব্যবধানটা ছিল ৩-১। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে হার এড়িয়েছে উনাই এমেরির দল। ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের আত্মঘাতী গোলে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। তবে ১০ মিনিট পর সমতায় ফেরে ভিলা।
এরপর ২৩ মিনিটে কোডি গাকপো ও ৪৮ মিনিটে জ্যারেল কোয়ানশাহর গোলে ব্যবধানটা ৩-১ করে নেয় লিভারপুল। জয় যখন হাতের মুঠোয় ভাবছিলেন ক্লপ, তখনই জ্বলে ওঠেন এমেরির শিষ্যরা। মাত্র তিন মিনিটের ব্যবধানে সমতায় ফেরে তারা। ৮৫ ও ৮৮ মিনিটে জোড়া গোল করে বসেন সুপার সাব জন ডুরান। ৭৯ মিনিটে মাঠে নেমেছিলেন তিনি।
লিডের পরও এমন ড্রয়ে অবশ্য হতাশ নন ক্লপ। শিষ্যদের বেশ প্রশংসায় করেছেন তিনি। ম্যাচ শেষে লিভারপুল কোচের কথা, ‘এটি (ম্যাচ) আমাদের হাত ফসকে গেছে। আমরা আসলেই খুব ভালো ফুটবল খেলেছি। আমরা ম্যাচটি জিততে চেয়েছিলাম। যে মুহূর্তে ব্যবধানটা ৩-২ হয়ে গেল, এটি সত্যিই কঠিন ছিল। এটাই, এটাই এই ম্যাচের গল্প।’
৩৭ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ তালিকার তিনে আছে লিভারপুল। আগামী ১৯ মে ঘরের মাঠ অ্যানফিল্ডে উলভসের বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শেষ করবে তারা। এই ম্যাচের পর অলরেডদের ডাগআউটে আর দেখা যাবে ক্লপকে। লিভারপুলের সঙ্গে সাত বছরের সম্পর্ক শেষ হচ্ছে তাঁর, সেটি আগেই জানিয়ে দিয়েছেন।
অলরেডদের রুখে দিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলাটা আরেকটু উজ্জ্বল করে তুলল অ্যাস্টন ভিলা। ৩৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে চারে আছে তারা। তবে ভিলার ঘাড়ে নিশ্বাস ফেলছে টটেনহাম। আজ স্পার্সরা যদি ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দিতে পারে তবে সেই আশা আরও উজ্জ্বল হবে ৩৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে পাঁচে থাকা টটেনহামের।

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে