রেকর্ড গড়তে ১ গোলের প্রয়োজন ছিল কিলিয়ান এমবাপ্পের। সেই সুযোগটাও এমন রাতে পেলেন, এক ঢিলে যেন দুই পাখি মারলেন তিনি। দলকে চ্যাম্পিয়ন করার সঙ্গে একটি রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড।
গতকাল ফ্রেঞ্চ সুপার কাপে গোল করে দলকে ১২তম বারের মতো চ্যাম্পিয়ন করেছেন এমবাপ্পে। অবশ্য ফরাসি ফরোয়ার্ডের গোলেই তুলুজকে হারিয়েছে পিএসজি এমনটা নয়, তার আগে দলের হয়ে প্রথম গোলটি করেছেন এই মৌসুমে যোগ দেওয়া লি ক্যাং-ইন। দুজনের গোলেই প্রতিপক্ষকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতেছে পিএসজি। এবারের শিরোপাটি সর্বশেষ ১০ বারের মধ্যে নবম। মাঝে শুধু ২০২১ সালেই জিততে পারেনি তারা।
দলের জয়ে অবদান রাখা ১ গোলেই রেকর্ডটা নিজের করে নিয়েছেন এমবাপ্পে। ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন তিনি। কীর্তি গড়তে যাঁকে পেছনে ফেলেছেন, তিনি হচ্ছেন এডিনসন কাভানি। এর আগে উরুগুয়ের সাবেক এই স্ট্রাইকারের অনেক রেকর্ডই নিজের করে নিয়েছেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড।
লিগ-১, সব মিলিয়ে পিএসজির সর্বোচ্চ গোলের রেকর্ড কেড়ে নেওয়ার পর গতকাল পার্ক দ্য প্রিন্সেসের গোলসংখ্যার চূড়ায়ও উঠেছেন এমবাপ্পে। এখন ১১১ গোল নিয়ে ঘরের মাঠে সর্বোচ্চ গোলদাতা তিনি। এত দিন ১১০ গোল নিয়ে কাভানির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি।

সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভিনিসিয়ুস জুনিয়রের। লাল কার্ড পেয়ে রেফারির দিকে তেড়ে যাওয়ার ঘটনায় আছেন নিষেধাজ্ঞার শঙ্কায়। এবার তাঁর সঙ্গে প্রেমিকার বিচ্ছেদের খবর প্রচার হয়েছে।
৬ মিনিট আগে
আর্জেন্টিনার জার্সিতে গত সপ্তাহেই শেষ ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি। বেনিন ম্যাচ শেষে দর্শকদের উদ্দেশ্যে দিয়েছেন এক বিদায়ী ভাষণ। এবার তিনি ভবিষ্যতের দশ তারকা ফুটবলার বেছে নিলেন। যাঁদের মধ্যে আছেন এক আর্জেন্টাইনও।
১ ঘণ্টা আগে
আবুধাবিতে একমাত্র টেস্টে প্রথম তিন দিনের খেলা শেষে বাংলাদেশই অনেকটা এগিয়ে। আফগানিস্তানের বিপক্ষে এরই মধ্যে ৩২৯ রানের লিড পেয়েছে বাংলাদেশ। লিটন দাস আজ ৫ রানে চতুর্থ দিনের খেলা শুরু করবেন। মেহেদী হাসান মিরাজ শূন্য থেকে শুরু করবেন। বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের পাশাপাশি ডারবানে
১ ঘণ্টা আগে
প্রিয় দলকে সমর্থন দিতে দর্শকেরা কত কিছুই তো করেন। তারকা ফুটবলারের ছবি সংবলিত প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে ভক্ত-সমর্থকদের গ্যালারিতে উল্লাস করতে দেখা যায়। সেখানে গতকাল অ্যানফিল্ডের গ্যালারিতে দর্শকদের কলা দেখানোর বিষয়টি অনেককেই চমকে দিয়েছে।
২ ঘণ্টা আগে