গোল শব্দটি লিওনেল মেসির সঙ্গে যে দারুণভাবে মিলে যায়, সেটা আর না বললেও চলছে। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল—সব খানেই গোলের বন্যায় ভাসিয়ে দিয়েছেন। গুণী মেসির গুণ যে তাঁর ছেলে পাবে, সেটাই স্বাভাবিক। বাপকা বেটা সিপাইকা ঘোড়া—বহুল প্রচলিত কথারই বাস্তব প্রমাণ দেখা গেল মেসির ছেলের পায়ের জাদুতে।
বার্সেলোনা, পিএসজি শেষে ক্লাব ফুটবলে মেসি এখন খেলছেন ইন্টার মায়ামিতে। মায়ামির অ্যাকাডেমিতে খেলছে মেসির ছেলেরা। যেখানে ক্লাবটির বয়সভিত্তিক দলে খেলে দুর্দান্ত পারফরম্যান্স করেছে আর্জেন্টাইন তারকার মেজ ছেলে মাতেও। মায়ামির অনূর্ধ্ব-৯ দলের জার্সিতে মাতেও করেছে ৫ গোল। আর্জেন্টাইন তারকা ফুটবলারের ছেলের নজরকাড়া পারফরম্যান্স ভাইরাল সামাজিকমাধ্যমে। কখনো প্রতিপক্ষ দলের ডিফেন্ডারদের কাটিয়ে, কখনোবা ফ্রি কিকে লক্ষ্যভেদ করেছে মাতেও। মাতেওর এমন পারফরম্যান্স দেখে মনে হচ্ছে যেন স্বয়ং মেসিই খেলছেন সেখানে।
মাঠের পারফরম্যান্স তো বটেই, এমনকি উদযাপনেও বাবা মেসির সঙ্গে মিল পাওয়া গেছে মাতেওর। একটা গোলের পর দর্শকদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু ছুড়েছে মাতেও। মেজ ছেলের এই উদযাপন (উড়ন্ত চুমু ছোড়া) বলতে গেলে পুরোপুরি মেসির মতোই। আর্জেন্টাইন তারকা ফুটবলারকেও এমন উদযাপন করতে দেখা যায় বারবার।
মেসির ছেলেদের এমন দুর্দান্ত পারফরম্যান্স যে এবারই প্রথম ভাইরাল হয়েছে, ব্যাপারটা তা নয়। এ মাসের শুরুতে মেসির বড় ছেলে থিয়াগো দুর্দান্ত এক গোল করে জিতিয়েছিল ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১২ দলকে। সেই ম্যাচটি ছিল ইস্টার ইন্টারন্যাশনাল কাপ।

২৩ বছর পর বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ নিয়ে অস্ট্রেলিয়ার কেমন আয়োজন, সেটা বিমানবন্দরে নেমেই নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা বিমানবন্দরে দেখেছিলেন। বড় পোস্টারে প্রথম টেস্টের সময়সূচি, ভেন্যু উল্লেখ করা ছিল। এবার প্রস্তুতি ম্যাচ নিয়েও যে কী পরিমাণ রোমাঞ্চিত অস্ট্রেলিয়া, সেটা সামাজিক মাধ্যমে এক প
১০ ঘণ্টা আগে
জিতলেই সরাসরি ফাইনালের টিকিট—আজ কলম্বোর প্রেমাদাসায় জাফনা কিংস-গল গ্যালান্টস প্রথম কোয়ালিফায়ারের সমীকরণটা ছিল এমনই। তাওহীদ হৃদয় জ্বলে উঠলেন প্রয়োজনের সময়ই। ঝোড়ো ইনিংসে জাফনা কিংসকে তুললেন ফাইনালে। জাফনার এই আনন্দে শামিল হয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানও, যাঁর কাছ থেকে ম্যাচের মাঝে ট
১১ ঘণ্টা আগে
কদিন আগেই লঙ্কা প্রিমিয়ার লিগে ৮ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলে জাফনা কিংসের জয়ে অবদান রেখেছিলেন তাওহীদ হৃদয়। তাঁর সেই একটা ছক্কায় ক্যাচ ধরে এক দর্শক জিতেছিলেন লাখ টাকার পুরস্কার। আজ প্রথম কোয়ালিফায়ারেও তাণ্ডব চালালেন হৃদয়। জাফনা কিংস সরাসরি উঠে গেল ফাইনালে।
১২ ঘণ্টা আগে
১৪ জুন মিরপুরে বাঁ পায়ের মাংসপেশিতে চোটে পড়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলাই হয়নি লিটন দাসের। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলেও শুরুতে তাঁর নাম ছিল না। শেষ মুহূর্তে তাঁকে যুক্ত করা হয়েছে নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমদের সঙ্গে। এবার জানা গেল লিটন দাসের কী অবস্থা।
১৩ ঘণ্টা আগে