আলোচনায় নিজেকে রাখা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন নেইমার। ক্লাব ফুটবল হোক বা আন্তর্জাতিক ফুটবল, তাঁকে নিয়ে কথাবার্তা হবেই। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কারণে ক্লাব ফুটবলের এক কোচের চাকরি চলে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।
চলতি মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করছে আল হিলাল। সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় দুইয়ে রয়েছে তারা। এমন অবস্থায় আল হিলাল কোচ হোর্হে জেসুসের নিশ্চিন্তই থাকার কথা। তবে কোচের চিন্তা বাড়িয়েছেন নেইমার। স্পেনের ওয়েবসাইট এসআর দেপোর্তিস জানিয়েছে, আল হিলালে নেইমার যাওয়ার পর তাঁর (জেসুস) সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছে। জেসুসের কৌশলগত নীতির সঙ্গে অসন্তোষ প্রকাশ করেছেন নেইমার। তাঁরা একে অপরের সঙ্গে খুব কম কথা বলেন। জেসুসকে বরখাস্ত করার চেষ্টা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড করে যাচ্ছেন বলে জানা গেছে। নেইমার আল হিলালে এসে এরই মধ্যে ৩ ম্যাচ খেলে ফেলেছেন। ২ গোলে অ্যাসিস্ট করলেও কোনো গোল তিনি করতে পারেননি। যার মধ্যে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে একের পর এক সুযোগ পেয়েও গোল করতে পারেননি। উল্টো হলুদ কার্ড দেখেছেন তিনি।
এর আগে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) প্রায় ছয় বছর খেলেছেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে ক্লাবটির সম্পর্কে ফাটল ধরে এ বছরই। চোটে পড়ে খেলতে পারেননি ২০২২-২৩ মৌসুমের অর্ধেকেরও বেশি সময়। যতটুকু খেলার সুযোগ পেয়েছেন, আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি। সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে শুরু হয় ট্রল। এমনকি ক্লাবটির সমর্থকগোষ্ঠী তার বাড়ি ঘেরাও করে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডও পিএসজিতে থাকার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেন। এরপর দুই বছরের চুক্তিতে আল হিলালে গিয়েছেন তিনি। বছরে ১০ কোটি ইউরো বেতন পাবেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। বাংলাদেশি মুদ্রায় তা ১ হাজার ১৯৬ কোটি ৩৯ লাখ টাকা।

নকআউটের লড়াইয়ে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষকে যথেষ্ট সম্মানই দেখালেন জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু। একই সঙ্গে এবারের বিশ্বকাপে সবচেয়ে সেরা দল হিসেবে বেছে নিলেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। এমন মন্তব্য করার পর অবশ্য হাস্যরসের সুরে ব্রাজিলের কাছে ক্ষমাও চেয়ে নেন তিনি।
২৮ মিনিট আগে
বিশ্বকাপের নকআউটে শক্তিশালী ব্রাজিলকে পেয়েছে জাপান। শক্তি কিংবা ইতিহাস-ঐতিহ্য—সবদিক থেকেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের চেয়ে বেশ পিছিয়ে এশিয়ার দলটি। এরপরও ভীত নন জাপানিজদের স্ট্রাইকার দায়জেন মায়েদা। উল্টো ব্রাজিলকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন তিনি। মাঠে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে যেকোনো
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচ হয়েছে। সেই ব্রাজিলের নকআউটের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। শেষ ষোলতে উঠার মিশনে জাপানের বিপক্ষে খেলতে নামবে কার্লো আনচেলত্তির দল।
২ ঘণ্টা আগে
এই দুই ম্যাচের ফলাফলের পর গ্রুপ 'ই' থেকে তিনটি দল নকআউটে খেলার যোগ্যতা অর্জন করল। আগেই জায়গা নিশ্চিত করা জার্মানি ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ বত্রিশে যাচ্ছে। সমান ৬ পয়েন্ট অর্জন করে রানার্সআপ হিসেবে সরাসরি শেষ বত্রিশের টিকিট কাটল আইভরি কোস্ট। আর জার্মানিকে স্তব্ধ করে ৪ পয়েন্ট অর্জন কর
৬ ঘণ্টা আগে