Ajker Patrika

বিশ্বকাপ খেলতে যাওয়া ফুটবলারদের ব্যক্তিগত খরচে বুট দিচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্বকাপ খেলতে যাওয়া ফুটবলারদের ব্যক্তিগত খরচে বুট দিচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী
বাংলাদেশ ফুটবল ফেডাারেশন থেকে বুট পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। ছবি: বাফুফে

বাফুফে থেকে বুট পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। তবে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে আরও উন্নত মানের বুটের প্রয়োজন অনুভব করছিলেন দলের খেলোয়াড়েরা। সেই চাওয়ার কথা সরাসরি তুলে ধরলেন অধিনায়ক ফাহিম হাসান। তাঁর অনুরোধে সাড়া দিয়ে ব্যক্তিগত অর্থায়নে খেলোয়াড়দের পছন্দমতো বুট কিনে দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আজ সোমবার বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে। খেলোয়াড়দের চাহিদার কথা শুনে প্রতিমন্ত্রী বুট কেনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলেন। দলের ১৪ জন খেলোয়াড়ের পছন্দ ও বুটের মাপ নিশ্চিত করে মোট খরচের হিসাব জানাতেও নির্দেশ দেন তিনি।

ফাহিম বলেন, ‘স্যার, আমাদের বুট দেওয়া হয়েছে বাফুফে থেকে। কিন্তু আমাদের স্যার আরেকটু ভালো মানের, গ্রেডের বুট দিলে স্যার আমরা আরও ভালো হতো আমাদের জন্য স্যার।’

অধিনায়কের এমন চাওয়ায় আপত্তি করেননি প্রতিমন্ত্রী। বরং খেলোয়াড়দের আরও ভালো বুট চাওয়ার সাহসের প্রশংসা করে তিনি বলেন, ‘না, আরেকটু বেটার চাচ্ছে। অসুবিধা নাই, সমস্যা নাই।’

পরে কর্মকর্তাদের উদ্দেশে আমিনুল বলেন, ‘তোমরা এখনই চলে যাও। গিয়ে তোমাদের সাইজটা দেখে, কোনটা পছন্দ তোমাদের, সে অনুযায়ী তোমরা নাও। আমাকে বললে আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। এটা আমার পক্ষ থেকে তোমরা পাবে ইনশা আল্লাহ।’

বিশ্বকাপে ভালো করলে খেলোয়াড়দের আরও উপহার দেওয়ার আশ্বাসও দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তাঁর কথায়, ‘ওদের সাহস হইছে, সাহস হইছে আরেকটু বেশি কিছু চাওয়ার। তোমরা ঘুরে আসো, তারপরে যদি আল্লাহর রহমতে ভালো করে কিছু করে আসো, ইনশা আল্লাহ তোমাদেরকে আরও ভালো কিছু উপহার দেওয়া হবে ইনশা আল্লাহ।’

আজারবাইজানের বাকুতে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ‘জি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। গ্রুপে তাদের প্রতিপক্ষ পর্তুগাল, ওয়েলস, ইন্দোনেশিয়া, বুরুন্ডি ও ফিজি। আগামী ২৪ অক্টোবর ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। আটজনের বিপক্ষে আটজনের (৮-এ-সাইড) এই প্রতিযোগিতায় ছোট মাঠে ম্যাচ হবে ২০ মিনিট করে দুই অর্ধে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত