
আর্জেন্টিনার জার্সিতে গত সপ্তাহেই শেষ ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি। বেনিন ম্যাচ শেষে দর্শকদের উদ্দেশ্যে দিয়েছেন এক বিদায়ী ভাষণ। এবার তিনি ভবিষ্যতের দশ তারকা ফুটবলার বেছে নিলেন। যাঁদের মধ্যে আছেন এক আর্জেন্টাইনও।
জার্মান ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস গতকাল ১০ তারকা ফুটবলারের নাম প্রকাশ করেছে। বিজ্ঞাপনী প্রচারণায় অ্যাডিডাস বলেছে, ‘নতুন করে খেলার ভবিষ্যৎ লিখতে এসেছে ১০ অধ্যায়। গল্পটি মাত্র শুরু।’ মেসি নিজেই এই ১০ ফুটবলারের নাম প্রকাশ করেছেন। তাঁদের মধ্যে একজন আর্জেন্টিনার বোকা জুনিয়র্স ক্লাবের ফুটবলার টমাস আরান্দা।
ডান পায়ের ফিবুলা হাড়ের ফ্র্যাকচার থেকে সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে আছেন আরান্দা। তাঁর যুব ক্যারিয়ার শুরু হয় আর্জেন্টিনার বুয়েনস এইরেসের ‘ক্লাব আতলেতিকো ইতুজাইনগো’তে। বয়সভিত্তিক ফুটবলে বোকা জুনিয়র্সের হয়েও খেলেছেন। এই ক্লাবের হয়ে সিনিয়র ক্যারিয়ার শুরু করেন।
এ বছরের জানুয়ারিতে বোকা জুনিয়র্সের হয়ে তাঁর প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেক হয়। অভিষেক ম্যাচটা অবশ্য ভুলে যাওয়ার মতোই। প্রিমেইরা ডিভিশনের সেই ম্যাচে এস্তুদিয়ান্তেস দে লা প্লাতার কাছে ২-১ গোলে হেরে যায় বোকা জুনিয়র্স।
বোকা জুনিয়র্সের জার্সিতে সব ধরনের প্রতিযোগিতা মিলে আরান্দা ৭৩ ম্যাচে করেছেন ৬ গোল। অ্যাসিস্ট করেছেন ৭ গোলে। এই আরান্দাকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন মেসি। বিশ্বকাপ-পূর্ববর্তী প্রীতি ম্যাচের সফরের দলে নেওয়া হয়েছিল আরান্দাকে। তখন কয়েক সপ্তাহ একসঙ্গে অনুশীলনও করেছিলেন মেসি-আরান্দা।
মেসির পছন্দের ১০ ভবিষ্যৎ ফুটবলারের তালিকায় আছেন তিন নারী ফুটবলারও। ইংল্যান্ডের ক্লো সারউই, ব্রাজিলের জিওভানা ওয়াকসম্যান, জার্মানির লোতো ভ্রেদে—এই তিন নারী ফুটবলার ভবিষ্যৎ ফুটবলে আলো ছড়াতে পারেন বলে মনে করেন মেসি।
মেসির পছন্দের ১০ ভবিষ্যৎ ফুটবলার
টমাস আরান্দা (আর্জেন্টিনা/বোকা জুনিয়র্স)
জান উজুন (তুরস্ক/আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট),
হিলবের্তো মোরা (মেক্সিকো/ টিজুয়ানা)
ম্যাক্স ডাউম্যান (ইংল্যান্ড/আর্সেনাল)
জ্যাভিয়ার গোজো (যুক্তরাষ্ট্র /ক্রিস্টাল প্যালেস)
জেসুস রদ্রিগেজ (স্পেন/কোমো ১৯০৭)
কিস স্মিট (নেদারল্যান্ডস/এজেড আকমার)
ক্লো সারউই (ইংল্যান্ড/চেলসি)
জিওভানা ওয়াকসম্যান (ব্রাজিল/ওএল লিওনেস)
লোতা ভ্রেদে (জার্মানি/হামবার্গার এসভি)।

সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভিনিসিয়ুস জুনিয়রের। লাল কার্ড পেয়ে রেফারির দিকে তেড়ে যাওয়ার ঘটনায় আছেন নিষেধাজ্ঞার শঙ্কায়। এবার তাঁর সঙ্গে প্রেমিকার বিচ্ছেদের খবর প্রচার হয়েছে।
৪ মিনিট আগে
আবুধাবিতে একমাত্র টেস্টে প্রথম তিন দিনের খেলা শেষে বাংলাদেশই অনেকটা এগিয়ে। আফগানিস্তানের বিপক্ষে এরই মধ্যে ৩২৯ রানের লিড পেয়েছে বাংলাদেশ। লিটন দাস আজ ৫ রানে চতুর্থ দিনের খেলা শুরু করবেন। মেহেদী হাসান মিরাজ শূন্য থেকে শুরু করবেন। বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের পাশাপাশি ডারবানে
১ ঘণ্টা আগে
প্রিয় দলকে সমর্থন দিতে দর্শকেরা কত কিছুই তো করেন। তারকা ফুটবলারের ছবি সংবলিত প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে ভক্ত-সমর্থকদের গ্যালারিতে উল্লাস করতে দেখা যায়। সেখানে গতকাল অ্যানফিল্ডের গ্যালারিতে দর্শকদের কলা দেখানোর বিষয়টি অনেককেই চমকে দিয়েছে।
২ ঘণ্টা আগে
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে জিততেই ভুলে গিয়েছিল বাংলাদেশ। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ—এই তিন দলের কাছে শুধু বাংলাদেশ হারেইনি, নেট রানরেটেও অনেকটা পিছিয়ে পড়েছিল। অবশেষে গতকাল টুর্নামেন্টে প্রথম জয় পেল মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন বাংলাদেশ। ৩ রানের রুদ্ধশ্বাস জয় এসেছে ভারতের বিপক্ষে।
২ ঘণ্টা আগে