
২০২৪-২৫ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগটা মোহামেদ সালাহর কেটেছে মনে রাখার মতো। লিভারপুলের শিরোপা জয়ে একের পর এক গোল করে অসাধারণ অবদান রেখেছেন সালাহ। সতীর্থদের দিয়েও গোল করিয়েছেন মিসরীয় এই ফরোয়ার্ড। ছন্দে থাকা সালাহর নাম উঠে গেল রেকর্ড বইয়ে।
এবারের প্রিমিয়ার লিগে শেষ ম্যাচ গত রাতে খেলেছে লিভারপুল। অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-১ গোলে লিভারপুল ড্র করেছে। ৮৪ মিনিটে সালাহর করা গোলেই মূলত হারের হাত থেকে বেঁচে যায় অলরেডরা। এই গোল করে ২০২৪-২৫ প্রিমিয়ার লিগে ৩৮ ম্যাচে তাঁর গোল সংখ্যা হয়ে গেল ২৯। পাশাপাশি তাঁর অ্যাসিস্ট ১৮। ৪৭ গোলে অবদান রেখে প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ অবদান রাখা ফুটবলারের তালিকায় নাম উঠে গেল সালাহর। তাঁর সমান ৪৭ গোলে অবদান রাখার কীর্তি গড়েছিলেন অ্যান্ডি কোল এবং অ্যালান শিয়েরার। কোল এই কীর্তি গড়েন ১৯৯৩-৯৪ মৌসুমে নিউক্যাসল ইউনাইটেডের হয়ে। শিয়েরারের রেকর্ড ঠিক পরেই (১৯৯৪-৯৫ মৌসুমে)। তিনি কীর্তি গড়েন ব্ল্যাকবার্ন রোভার্সের হয়ে।
সর্বোচ্চ ২৯ গোল করে ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগের গোল্ডেন বুটের পুরস্কার জিতেছেন সালাহ। একই সঙ্গে গোল্ডেন প্লেমেকার ও মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন তিনি। প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে একসঙ্গে এই তিন পুরস্কার (গোল্ডেন বুট, গোল্ডেন প্লেমেকার, মৌসুমের সেরা খেলোয়াড়) জেতার কীর্তি গড়লেন মিসরীয় এই ফরোয়ার্ড। ৩৮ ম্যাচে ২৫ জয় ও ৯ ড্রয়ে ৮৪ পয়েন্ট নিয়ে এবার প্রিমিয়ার লিগ শেষ করল লিভারপুল।
সালাহ ২০২৪-২৫ মৌসুমের ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (পিডব্লিউএ) বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও জিতেছেন। ২০২৭ পর্যন্ত লিভারপুলের সঙ্গে তাঁর চুক্তি রয়েছে। আর সালাহ, শিয়ারার, কোলের পর এই তালিকায় আছেন থিয়েরি অঁরি ও আর্লিং হালান্ড। অঁরি, হালান্ড দুজনেরই অবদান ৪৪ গোলে। অঁরি ২০০২-০৩ মৌসুমে আর্সেনালের হয়ে করেছেন এই রেকর্ড। ঠিক তার ২০ বছর পরে (২০২২-২৩ মৌসুমে) ম্যানচেস্টার সিটির জার্সিতে রেকর্ডটি করেছেন হালান্ড।
প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলে অবদান রাখা ফুটবলার (গোল, অ্যাসিস্ট)
গোলে অবদান দল মৌসুম
মোহামেদ সালাহ ৪৭ লিভারপুল ২০২৪-২৫
অ্যালান শিয়ারার ৪৭ ব্ল্যাকবার্ন রোভার্স ১৯৯৪-৯৫
অ্যান্ডি কোল ৪৭ নিউক্যাসল ইউনাইটেড ১৯৯৩-৯৪
থিয়েরি অঁরি ৪৪ আর্সেনাল ২০০২-০৩
আর্লিং হালান্ড ৪৪ ম্যানচেস্টার সিটি ২০২২-২৩

বিশ্বকাপ উপলক্ষে পুরো হোটেলটিকে সাজানো হয়েছে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা রঙে। দেয়ালজুড়ে রয়েছে খেলোয়াড়দের ছবি আর নানা অনুপ্রেরণামূলক বার্তা। ফুটবলারদের শতভাগ মানসিক স্বস্তি ও বিশ্রামের জন্য এখানে বিশেষ কিছু ব্যবস্থাও রাখা হয়েছে। অবসরে আড্ডা ও বিনোদনের জন্য যেমন সুপ্রশস্ত কমন এরিয়া এবং ইনডোর গে
৭ ঘণ্টা আগে
ম্যাচের সবচেয়ে বড় নাটকটি মঞ্চস্থ হয় ৬১ মিনিটে। বাংলাদেশ অধিনায়ক মঞ্জুরুর রহমানকে পুশ করায় পাকিস্তানি ডিফেন্ডার সৈয়দ আব্দুল্লাহ শাহকে রেফারি প্রথমে লাল কার্ড দেখালেও পরে সিদ্ধান্ত বদলে হলুদ কার্ড দেখান। ১০ জনের দলে পরিণত না হওয়ার মনস্তাত্ত্বিক স্বস্তিতে এরপর একের পর এক আক্রমণ শোনায় পাকিস্তান। ৬৬ মিনি
৮ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন প্রক্রিয়াসহ দেশটির ক্রিকেট প্রশাসনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহে দুই প্রতিনিধি পাঠাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ক্রিকেটের দুই কর্মকর্তা বাংলাদেশ সফরে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছে
১১ ঘণ্টা আগে
মেসি সম্প্রতি ইন্টার মিয়ামির হয়ে খেলার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে কিছুটা চোট পেয়েছিলেন। তবে ক্রীড়া দৈনিক ‘ক্লারিন’ জানিয়েছে, আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগেই সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন এই জাদুকর। বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে স্কালোনির দল। ৭ জুন টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষ
১১ ঘণ্টা আগে