সবশেষ দক্ষিণ আমেরিকান দেশ হিসেবে ২০০২ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। পরের ২০ বছরে বিশ্ব ফুটবলে ইউরোপিয়ানদের জয়জয়কার। দক্ষিণ আমেরিকানদের ফুটবলের মান পড়ে গেছে—এমন মন্তব্য করে ব্রাজিল-আর্জেন্টিনাকে একটা কঠিন খোঁচাই মেরেছিলেন কিলিয়ান এমবাপ্পে। ইট ছুড়ে আর্জেন্টাইন ফুটবলারদের কাছ থেকে জবাবে পাটকেল খেয়েছেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড।
২০১৮ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের কাছে হেরে বাদ পড়েছিল আর্জেন্টিনা। লিওনেল মেসির দল এবার আগেভাগেই কাতার বিশ্বকাপে খেলার বন্দোবস্ত সেরে রেখেছে। দক্ষিণ আমেরিকা থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে পাঁচবারের সেরা ব্রাজিলও। বিশ্বকাপে খেলা দক্ষিণ আমেরিকান দলগুলো ইউরোপিয়ান মানের নয় বলে খোঁচা মেরেছেন এমবাপ্পে। খোঁচা দিয়েছেন আর্জেন্টিনাকেও।
ব্রাজিলের টিএনটি স্পোর্টসকে এক সাক্ষাৎকারে এমবাপ্পে বলেছিলেন, ‘বিশ্বকাপে খেলতে হলে যে ধরনের খেলা খেলতে হয়, আর্জেন্টিনার খেলা সেই মানের ছিল না। দক্ষিণ আমেরিকার ফুটবল ইউরোপের মতো উন্নত না। আর এ কারণেই শেষ কয়েকটা বিশ্বকাপ ইউরোপিয়ানরা জিতেছে।’
এমবাপ্পের এমন মন্তব্যের পর উঠেছে বিতর্কের ঝড়। বেশি খেপেছেন আর্জেন্টাইন ফুটবলাররা। ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ সরাসরি প্রতিবাদ করেছেন। টিওয়াইসি স্পোর্টসকে লাউতারো বলেছেন, ‘এমবাপ্পে কী বলেছে আমি শুনেছি। আর্জেন্টিনা-ব্রাজিলে প্রতিভার অভাব নেই। ব্রাজিল আমাদের মতোই। সেই দলটার অধিকাংশ ফুটবলার ইউরোপে খেলে। এ ধরনের মন্তব্য করা অন্যায়।’
‘ঠোঁটকাটা’ বলে পরিচিত আর্জেন্টিনা জাতীয় দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ রীতিমতো ধুয়ে দিয়েছেন এমবাপ্পেকে। অ্যাস্টন ভিলার হয়ে খেলা এই গোলরক্ষক বলেছেন, ‘বলিভিয়ার লা পাজ, ইকুয়েডরে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাঠফাটা গরম। কলম্বিয়ায় শ্বাস নিতে কষ্ট হয়। ইউরোপিয়ানরা দারুণ সব মাঠে খেলে, তাদের কোনো ধারণাই নেই দক্ষিণ আমেরিকান ফুটবল কী জিনিস।’
এর পরই এমবাপ্পেকে এক হাত নিয়েছেন মার্তিনেজ, ‘জাতীয় দলে খেলতে গেলে আসতে-যেতেই দুই দিন সময় লাগে। শরীর ক্লান্ত থাকে, পর্যাপ্ত অনুশীলন করা যায় না। ইংল্যান্ডের অনেক ফুটবলার মাত্র আধা ঘণ্টা আগে মাঠে যায়। এরা পারলে বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডরে গিয়ে খেলে এসে বলুক সেখানে খেলা কত সহজ!’

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
৬ ঘণ্টা আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
৭ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
৮ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
৯ ঘণ্টা আগে