ফ্রেঞ্চ লিগ ওয়ানের নতুন মৌসুমে এরই মধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ম্যাচের একটি ছিল ক্লাবে লিওনেল মেসির নাম লেখানোর আগে, আরেকটি পরে। ম্যাচ দুটি থেকে অবশ্য পূর্ণ ৬ পয়েন্টই আদায় করে নিয়েছে পিএসজি।
স্ট্রাসবুর্গের বিপক্ষে রোববার রাতের ম্যাচটা সস্ত্রীক গ্যালারিতে বসে উপভোগ করেছেন মেসি। কিন্তু তাতে কি আর পিএসজির সমর্থকগোষ্ঠী ‘আলট্রাস’ আর বিশ্বজুড়ে ছড়িয়ে–ছিটিয়ে থাকা মেসিভক্তের মন ভরে? তাঁরা যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন খুদে জাদুকরের ফুটবলশৈলী দেখতে!
গত সপ্তাহে বার্সেলোনার সঙ্গে ২১ বছরের মধুর সম্পর্কের ইতি টেনে প্যারিসে পা রাখার পর অনুশীলনেও নেমে পড়ছেন মেসি। পিএসজিতে তাঁর নতুন ৩০ নম্বর জার্সিও অনলাইনে বিক্রি হয়ে গেছে মাত্র ৩০ মিনিটে! কিন্তু রেকর্ড ছয়বারের ব্যালন ডি অর জয়ী মহাতারকার যে মুহূর্তটির জন্য এত অপেক্ষা, সেই অভিষেকটাই এখনো হলো না। নতুন ক্লাবের জার্সিতে মেসির মাঠে নামার দিনক্ষণ গুনছেন ফুটবল অনুরাগীরা, সেটি নিয়ে কথা বললেন পিএসজির কোচ মরিসিও পচেত্তিনো।
গত জুলাইয়ে কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনার জার্সিতে প্রথম শিরোপা জেতা মেসি এরপর আর খেলেননি কোনো ম্যাচ। আর্জেন্টাইন জাদুকরকে শতভাগ ফিট করে তবেই মাঠে নামাতে চান পচেত্তিনো, ‘কোপার ফাইনাল খেলার পর থেকে ছুটিতে ছিল সে (মেসি)। এখানে আসার পর মাত্র দুদিন (আসলে ৩ দিন) অনুশীলন করেছে। আমরা ওকে নিয়ে তাড়াহুড়ো করব না। ধীরে ধীরে একে–অপরকে জানার চেষ্টা করব। ও ম্যাচ ফিটনেস ফিরে পাক, দলের সঙ্গে ভালোভাবে মিশে যাক। তারপরই অভিষেক হবে।’
পচেত্তিনোর তাড়া না দেখানোর অর্থ, ব্রেস্তের বিপেক্ষে আগামী শুক্রবারের ম্যাচেও বন্ধু নেইমার জুনিয়র–আনহেল দি মারিয়া–মাউরো ইকার্দিদের সঙ্গে নতুন করে জুটি বাঁধা হচ্ছে না মেসির। তাঁকে পিএসজির জার্সিতে দেখতে হলে অপেক্ষা করতে হবে আরও সপ্তাহ খানেক। স্কাই স্পোর্টস জানাচ্ছে, সব ঠিক থাকলে ২৯ আগস্ট রাতে রেঁসের বিপক্ষে ম্যাচ দিয়ে ‘পেট্রো ডলার’ সমৃদ্ধ ক্লাবটির হয়ে অভিষেক হতে পারে মেসির।

সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভিনিসিয়ুস জুনিয়রের। লাল কার্ড পেয়ে রেফারির দিকে তেড়ে যাওয়ার ঘটনায় আছেন নিষেধাজ্ঞার শঙ্কায়। এবার তাঁর সঙ্গে প্রেমিকার বিচ্ছেদের খবর প্রচার হয়েছে।
৫ মিনিট আগে
আর্জেন্টিনার জার্সিতে গত সপ্তাহেই শেষ ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি। বেনিন ম্যাচ শেষে দর্শকদের উদ্দেশ্যে দিয়েছেন এক বিদায়ী ভাষণ। এবার তিনি ভবিষ্যতের দশ তারকা ফুটবলার বেছে নিলেন। যাঁদের মধ্যে আছেন এক আর্জেন্টাইনও।
১ ঘণ্টা আগে
আবুধাবিতে একমাত্র টেস্টে প্রথম তিন দিনের খেলা শেষে বাংলাদেশই অনেকটা এগিয়ে। আফগানিস্তানের বিপক্ষে এরই মধ্যে ৩২৯ রানের লিড পেয়েছে বাংলাদেশ। লিটন দাস আজ ৫ রানে চতুর্থ দিনের খেলা শুরু করবেন। মেহেদী হাসান মিরাজ শূন্য থেকে শুরু করবেন। বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের পাশাপাশি ডারবানে
১ ঘণ্টা আগে
প্রিয় দলকে সমর্থন দিতে দর্শকেরা কত কিছুই তো করেন। তারকা ফুটবলারের ছবি সংবলিত প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে ভক্ত-সমর্থকদের গ্যালারিতে উল্লাস করতে দেখা যায়। সেখানে গতকাল অ্যানফিল্ডের গ্যালারিতে দর্শকদের কলা দেখানোর বিষয়টি অনেককেই চমকে দিয়েছে।
২ ঘণ্টা আগে