
তাঁর গোলে বাংলাদেশ গত বছর ধরে রেখেছিল সাফের শিরোপা। সেই ঋতুপর্ণা চাকমা বাংলাদেশকে প্রথমবারের মতো নিয়ে গেলেন এশিয়ান কাপের মূল পর্বে। বাছাইয়ে মিয়ানমারকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। দুটো গোলই আসে ঋতুপর্ণার পা থেকে। জেতার পর দেশে থাকা মাকে কল দিয়েছিলেন এই ফরোয়ার্ড। মেয়ের সাফল্যের কথা শুনে মায়ের অসুস্থতা দূর হয়ে যায় নিমিষেই।
বাফুফের পাঠানো ভিডিওবার্তায় ঋতুপর্ণা বলেন, ‘জেতার পর মাকে ও পরিবারের সবাইকে কল দিয়েছি। তারা সবাই খুব খুশি দুটি গোল করেছি দেখে। মা তো অসুস্থ। আমার গোল করার কথা শুনে সে অনেক খুশি, বলছিল যে, তার আর নিজেকে অসুস্থ লাগছে না।’
প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় হবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। বাংলাদেশ এই মঞ্চে থাকবে, সেটা স্বপ্নেও ভাবেননি ঋতুপর্ণা, ‘অনুভূতি আসলে বলে প্রকাশ করতে পারব না। আমরা যখন জানতে পারি যে আমরা কোয়ালিফাই করেছি, এটা আসলে কল্পনার বাইরে ছিল। আমরা বহু বছর পর এত কষ্ট করে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছি। এটা আমাদের জন্য বড় অর্জন। যখন আমি দ্বিতীয় গোলটা করি, এটা আমি আসলে... এই অনুভূতি আমি আসলে বলে প্রকাশ করতে পারব না। আমি খুব আবেগাপ্লুত হয়ে পড়েছি।’
র্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে গুঁড়িয়ে শুরু হয় বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই। এরপর স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে উপহার দেয় চমক। নিয়মরক্ষার ম্যাচে আজ তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে তারা। ম্যাচ শেষেই হবে উদ্যাপন, ‘আমরা আসলে কোনো উদ্যাপনই করিনি। আরেকটা ম্যাচ বাকি আছে। তারপর উদ্যাপন করার পরিকল্পনা আছে।’
কোচ পিটার বাটলারের প্রশংসা পাওয়া নিয়ে ঋতুপর্ণা বলেন, ‘সবকিছু মিলিয়ে ভালো। আমরা একটা ভালো কোচ পেয়েছি। উনি সব সময় আমাদের ভালোই চান। উনি যে প্রশংসা করেছেন, জানি না এর কতটুকু প্রাপ্য।’

লিওনেল মেসিকে সর্বকালের সেরা ফুটবলার মনে করেন জিনেদিন জিদান। শুধু তা-ই নয়, ৩৯ বছর বয়সেও এই ফরোয়ার্ড যেভাবে পারফর্ম করে চলেছেন, সেটিকে অবিশ্বাস্য বলে মনে হয় রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তির কাছে।
২ ঘণ্টা আগে
শেষ দিকে মোহাম্মদ আলীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েছিলেন মোহাম্মদ আব্বাস। কিন্তু তাঁদের এই জুঁটি খুব বেশি ভুগাতে পারেনি ইংল্যান্ডকে। আব্বাস জফরা আর্চারের বলে হ্যারি ব্রুকের হাতে ধরা পড়তেই শেষ হয় পাকিস্তানের ইনিংস।
৪ ঘণ্টা আগে
ওয়ানডে অভিষেকেই দুর্দান্ত ব্যাটিং করে ইতিহাসের পাতায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার জর্ডান হারমান। নামিবিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১২৬ বলে ১৫০ রানের ইনিংস খেলে ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্ব রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট দলের জন্য পাঁচ তারকা হোটেলের ব্যবস্থা করছে না আয়োজকেরা। তবে এ নিয়ে তৈরি হওয়া জটিলতার অবসান হয়েছে। আয়োজকদের নির্ধারিত হোটেলেই থাকার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৫ ঘণ্টা আগে