মৌসুমের শেষ দিকে এসে নিজেদের নার্ভটা ধরে রাখতে পারছে না লিভারপুল, যে কারণে একের পর এক শিরোপা থেকে ছিটকে যাচ্ছে তারা। গতকালের মার্সেসাইড ডার্বির হার এবার প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হওয়ার দৌড় থেকে অনেকটা ছিটকে দিয়েছে অল রেডদের।
এভারটনের কাছে ২-০ গোলের হারে তাই বেশ কষ্টই পেয়েছেন লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ। চ্যাম্পিয়ন হওয়ার এখন একটাই উপায় অন্য দুই দলের বিপর্যয়। সেটাই প্রার্থনা করছেন ক্লপও। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘পয়েন্ট টেবিল একদম অনুমেয়। নিজেদের ম্যাচ জয়ের সঙ্গে প্রয়োজন সিটি ও আর্সেনালের বিপর্যয়।’
এফএ কাপ ও ইউরোপা কাপ থেকে ছিটকে যাওয়ার পর লিগ চ্যাম্পিয়নই শেষ সম্বল ছিল লিভারপুলের। কিন্তু গতকাল তাদের হারে সেই সুযোগটা এখন ম্যানচেস্টার সিটির। এই মুহূর্তে ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তালিকায় তিনে থাকলেও এক ও দুইয়ে থাকা আর্সেনাল-লিভারপুলের চেয়ে ২ ম্যাচ কম খেলেছে কোচ পেপ গার্দিওলার দল। আর্সেনাল-লিভারপুল দুই দলই সমান ৩৪ ম্যাচ খেলে পয়েন্ট পেয়েছে ৭৭ ও ৭৪। কাল জিতলে গানারদের সমান পয়েন্ট হওয়ার সুযোগ ছিল লিভারপুলের, কিন্তু সেই সুযোগ তারা হাতছাড়া করেছে।
শিরোপা নির্ধারণের গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে তাই দর্শক-সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন ক্লপ। মার্সেসাইড ডার্বি আবার শেষ ডার্বি ছিল জার্মান কোচের। এই মৌসুম শেষেই ক্লাব ছেড়ে যাবেন তিনি। ক্লপ বলেছেন, ‘এটা প্রেরণাদায়ক কোনো পারফরম্যান্স ছিল না। সমর্থকদের কষ্টটা বুঝতে পারছি। এর জন্য সত্যি দুঃখিত আমি। গতকালের আগে লোকেরা আমাকে ডার্বির রেকর্ড নিয়ে বলেছে। কিন্তু এখন হারের অভিজ্ঞতা সত্যি অন্যরকম। এটা অপ্রয়োজনীয় ছিল, কিন্তু ঘটে গেছে।’
অন্যদিকে গুরু ক্লপের বিদায়টা এমন তিক্ত স্বাদে দিতে নারাজ ভার্জিল ফন ডাইক। তাই সতীর্থদের জেগে ওঠার আহ্বান জানিয়েছেন লিভারপুলের অধিনায়ক। তিনি বলেছেন, ‘প্রত্যেকে নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে কি না, তা আয়নায় দেখা উচিত। আর জানতে চাওয়া উচিত, সত্যি লিগ জিততে চায় কি না। আজ রাতের (গতকাল) মতো মৌসুমকে শেষ হতে দিতে পারি না। আমাদের সব দিক থেকেই ভালো করতে হবে।’ ভার্জিলের এই চাওয়া পূরণ হবে কি না, সেটা অবশ্য সময়ই বলে দেবে।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
১১ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১২ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১৩ ঘণ্টা আগে