এশিয়ায় সফর তো লিওনেল মেসির কাছে নতুন কিছু নয়। এ বছরের জুনেও আর্জেন্টিনার জার্সিতে এশিয়া সফর করেছেন। গত বছর আর্জেন্টিনার দীর্ঘ ৩৬ বছরের বিশ্বকাপ খরা তিনি ঘুচিয়েছেন এশিয়াতেই। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার এবার এশিয়ায় আসবেন ইন্টার মায়ামির জার্সিতে।
এক বিবৃতিতে ইন্টার মায়ামি গতকাল জানিয়েছে, আগামী ফেব্রুয়ারিতে তারা প্রাক মৌসুম সফরে হংকং সফর করবে, যা তাদের প্রথম এশিয়া সফর। ৪ ফেব্রুয়ারি হংকং স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলবেন মেসিরা। হংকং ডিভিশন ক্রিকেট লিগ থেকে সেরা খেলোয়াড়দের নিয়ে বাছাই করা হংকংয়ের বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি। ১৫ ডিসেম্বর থেকে এই ম্যাচের টিকিট বিক্রি হওয়া শুরু হবে। ৩ ফেব্রুয়ারি হংকং স্টেডিয়ামে এই ম্যাচের টিকিট পাওয়া যাবে। ক্লাবটির মালিক হোর্হে মাস বলেন, ‘হংকং ভ্রমণ নিয়ে বেশ রোমাঞ্চিত। এশিয়ায় এটা প্রথম সফর। শুরু থেকেই ইন্টার মায়ামিকে বৈশ্বিক ক্লাব বানানোর পরিকল্পনা আমাদের। এটা সবচেয়ে দারুণ সুযোগ। হংকংয়ে ইন্টার মায়ার ভক্তদের অনুপ্রাণিত করতে পারব। এশিয়াজুড়ে যারা আমাদের ফুটবলের আবেগ শেয়ার করে, তারাও অনুপ্রাণিত হবে।’
মায়ামির হংকং সফর নিয়ে রোমাঞ্চিত ক্লাবটির সহমালিক ডেভিড বেকহামও। বেকহাম বলেন, ‘হংকং বেশ দারুণ শহর। এখানে খেলাধুলার দারুণ পরিবেশ রয়েছে। ক্যারিয়ারে আমি এশিয়ায় অধিকাংশ সময় কাটিয়েছি। এমন সুন্দর শহরে ইন্টার মায়ামিকে প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো সিরিজে খেলার সুযোগ করে দিতে পেরে বেশ আনন্দিত।’
পিএসজি ছেড়ে এ বছরই ইন্টার মায়ামিতে যান মেসি। ইন্টার মায়ামির জার্সিতে ১৪ ম্যাচ খেলে করেছেন ১১ গোল এবং ৫ গোলে অ্যাসিস্ট করেছেন। মেসি জাদুতে লিগস কাপ জিতে প্রথমবারের মতো কোনো মেজর শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। ক্রুজ আজুলের বিপক্ষে লিগস কাপে মায়ামিতে নিজের অভিষেক ম্যাচেই গোল পেয়েছেন মেসি।

কিলিয়ান এমবাপ্পেকে থামানোর পরিকল্পনা নিশ্চয়ই করে ফেলেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। কিন্তু তাতেই কি কাজ হবে?
৩৪ মিনিট আগে
বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল শুরু হচ্ছে আজ। ডালাসে বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে ফ্রান্স-স্পেন সেমিফাইনাল। এই ম্যাচকে অনেকে নাম দিয়েছেন লামিনে ইয়ামাল-কিলিয়ান এমবাপ্পে ম্যাচ। এমবাপ্পে ৮ গোল ও ৩ অ্যাসিস্টে গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে। ইয়ামাল এখনো নিজের ঝলক দেখাতে না পারলেও সেমির জন্য হয়তো সেরাটা
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর তদন্তে নেমেছে সেনেগাল ফুটবল ফেডারেশন। দলের বিদায়ের কারণ বিশ্লেষণ করতে গিয়ে এবার চিকিৎসা ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছেন ফেডারেশনের সভাপতি আবদুলায়ে ফল।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে রেফারির প্যানেলে প্রথম সুযোগ পেয়েছিলেন রব ডিপেরিঙ্ক। কিন্তু যুক্তরাজ্যে একটি পুলিশি মামলার জটিলতায় বাদ পড়েছিলেন তিনি। অবশেষে ডাচ এই রেফারি চলে গেলেন না ফেরার দেশে।
১ ঘণ্টা আগে