হলিউডে ‘সুপারহিরো’ কম নেই। মার্ভেল ও ডিসি কমিকসের এসব চরিত্র সিনেমার পর্দায় দেখেনি এমন মানুষ খুব কমই আছেন। যুক্তরাষ্ট্র এবার পেল আরেকজন রক্তমাংসের সুপারহিরো—লিওনেল মেসি। আর্জেন্টাইন আইকন অবশ্য সুপারহিরো হয়েই এসেছেন ফ্লোরিডায়। সামারে তিনি যোগ দেন ইন্টার মায়ামিতে।
মেসিকে পেয়ে যেন জমে উঠেছে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগও। আর একের পর এক জাদু দেখাচ্ছেন ৩৬ বছর বয়সী মহাতারকা। আজ নগর প্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটির বিপক্ষে জোড়া গোলও করেছেন। ম্যাচের সাত মিনিটেই চোখধাঁধানো এক হাফ-ভলিতে মায়ামিকে এগিয়ে দেন মেসি। এই গোলের পর নতুন এক উদ্যাপনও দেখালেন। দুই হাত প্রসারিত করে ‘ট্রেডমার্ক’ উদ্যাপনের পরিবর্তে হলিউডের বিখ্যাত চলচ্চিত্র ‘ব্ল্যাক প্যান্থারের’ অনুকরণে করলেন উদ্যাপন। হাত দুটো মুষ্টি পাকিয়ে বুকে এনে আঁকলেন ক্রস। ব্ল্যাক প্যান্থার ছবিতে যেমনটি করতেন ব্ল্যাক প্যান্থারের নাম ভূমিকায় অভিনয় করা চ্যাডউইক বোজম্যান। ২০২০ সালের আগস্টে লস অ্যাঞ্জেলসে ৪৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই অভিনেতা।
যুক্তরাষ্ট্রে এসে হয়তো প্রিয় চরিত্র বোজম্যানকে এই চিহ্ন দিয়ে সম্মান জানিয়েছেন মেসি। এমনটাই সামাজিক মাধ্যমে আলোচনা করছেন তাঁর ভক্তরা। যেন ব্ল্যাক প্যান্থারের মতো করে বলতে চেয়েছেন, ‘ওয়াকান্দা ফরেভার’। অবশ্য কেন এমন উদ্যাপন সেটি খোলাসা হয়নি। ব্ল্যাক প্যান্থার যে রাজ্য শাসন করতেন সেটির নাম ‘ওয়াকান্দা’। মেসির বুকে হাত দিয়ে ক্রস আঁকা এই নতুন উদ্যাপনের ছবি টুইটারে পোস্ট করেছে মেজর সকার লিগও। সেখানে একজন মন্তব্য করেছেন, ‘ওয়াকান্দা ফরেভার’। আরেকজন লিখেছেন, ‘মেসি বিশ্বের সেরা খেলোয়াড়, একজন অ্যাভেঞ্জার্সও।’
মেসির এই নতুন উদ্যাপন নিয়ে কম কথা হচ্ছে না ভক্তদের মাঝে। এর আগের ম্যাচে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে গোল করেও মার্ভেলের আরেক সিনেমার প্রধান চরিত্র থর-এর অনুকরণের গোল উদ্যাপন করেন মেসি। সেই বিপক্ষে গোলের পর মায়ামির মালিক ডেভিড বেকহামের দিকে কিছু একটা ইঙ্গিত করেন তিনি। পরে বিভিন্ন গণমাধ্যম জানায়, মেসির সেই কথা ছিল ‘আমার জন্য বিয়ার রেখো’।
তবে মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর ইনস্টাগ্রাম স্টোরি দেখে সবাই নিশ্চিত হয়, বেকহামকে নয় এই উদ্যাপন ছিল তাঁর সন্তানকে উদ্দেশ্য করে। তাঁর বড় ছেলে থিয়াগো যে থরের ভক্ত!

সাফ চ্যাম্পিয়নশিপের বাকি নেই আর এক মাসও। তবে শুরুতেই ধাক্কা খাচ্ছে বাংলাদেশ। ৪ নভেম্বর থেকে সাফ শুরু হলেও প্রথম ম্যাচে বেশিরভাগ প্রবাসী ফুটবলারকে পাওয়া যাবে না। কারণ ফিফা উইন্ডো শুরু হবে ৯ নভেম্বর থেকে।
৩ ঘণ্টা আগে
জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় দিনে রানবন্যার মাঝেও আলো কেড়ে নিল ঢাকা বিভাগের এক বিরল নজির। সিলেটে বোলারদের নিষ্ফলা দিনে একাদশের ১১ জনকেই বল হাতে নামায় ঢাকা। ড্রয়ের পথে থাকা ম্যাচে ঢাকার ৬ উইকেটে ৫৪৭ রানের জবাবে দিন শেষে সিলেটের সংগ্রহ ৫ উইকেটে ৪৩১ রান। ফিফটি পেয়েছেন সিলেটের চার ব্যাটার—আসাদুল্লাহ আল গা
৫ ঘণ্টা আগে
আবুধাবি টেস্টে জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের চাই ৭ উইকেট। আর আফগানিস্তানের চাই ৩৪৭ রান।
৬ ঘণ্টা আগে
পাকিস্তান নাম প্রত্যাহার করে নেওয়ায় শেষ মুহূর্তে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। মহাদেশীয় মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের প্রস্তুতি জোরদারে আবারও পুরোনো কোচ পিটার গেরহার্ডের ওপরই আস্থা রাখল বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। একই সঙ্গে সোমবার টুর্নামেন্টকে সামনে রেখে ২৬ সদস্যে
৬ ঘণ্টা আগে