লিওনেল মেসিকে না পাওয়ার অভাবটা বড্ড টের পাচ্ছে ইন্টার মায়ামি, যার সর্বশেষটা আজ ভোরে পেয়েছে মেক্সিকোর ক্লাব মন্টেরের বিপক্ষে। তাঁকে ছাড়া কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপ খেলেতে নেমে ঘরের মাঠে ২-১ গোলে হেরেছে মায়ামি।
হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সুস্থ না হওয়ায় মেসিকে আজ সতীর্থদের হার দেখতে হয়েছে গ্যালারিতে বসে। তাঁকে তিক্ত স্বাদ দিয়েছেন আবার তাঁরই স্বদেশি দুই ফুটবলার। তাঁরা হচ্ছেন—ম্যাক্সিমিলানো মেজা এবং জর্জ রদ্রিগেজ। প্রথমে সমতায় ফেরান মেজা। আর ম্যাচ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে গোল করে মন্টেরেকে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ আটের প্রথম লেগে জয় এনে দিয়েছেন আর্জেন্টিনার ডিফেন্সিভ মিডফিল্ডার।
হারের আগে অবশ্য দুর্দান্ত শুরু করেছিল মায়ামি। ঘরের মাঠ চেস স্টেডিয়ামে ১৯ মিনিটেই এগিয়ে গিয়েছিল তারা। কর্নার থেকে লিড এনে দিয়েছিলেন মায়ামির আর্জেন্টাইন ডিফেন্ডার টমাস অ্যাভিলেস। তাঁর গোলে বিরতিতেও যায় মায়ামি।
বিরতি শেষে ফিরেই ধাক্কা খায় মায়ামি। চার মিনিটের ব্যবধানে ডেভিড রুইজ দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে পরিণত হয় স্বাগতিকেরা। যার ফলও দ্রুত পায় মেক্সিকান ক্লাব। ৬৯ মিনিটে কর্নার থেকে তারা সমতায় ফেরে। মন্টেরের হয়ে গোলটি করেন মেজা।
৮৯ মিনিটে দলকে জয় এনে দেন রদ্রিগেজ। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক বাঁকানো শটে। মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডারের আঙুল স্পর্শ হলেও বল সঠিক জায়গায় ঠিকই পৌঁছেছে। রদ্রিগেজের গোলের আগে অবশ্য ভুল করেছিলেন মায়ামির এক ডিফেন্ডার। সতীর্থের পাস ঠিকমতো পায়ে না রাখার ফল ম্যাচ শেষে হার।
মায়ামিকে সেমিফাইনালে যেতে হলে দ্বিতীয় লেগে মন্টেরের মাঠে জিততে হবে। ফিরতি লেগ ১০ এপ্রিল। এই টুর্নামেন্টের পাঁচবারের চ্যাম্পিয়নদের সেদিন শুধু হারালেই চলবে না, গোল ব্যবধানে এগিয়েও থাকতে হবে মেসিদের।

সাফ চ্যাম্পিয়নশিপের বাকি নেই আর এক মাসও। তবে শুরুতেই ধাক্কা খাচ্ছে বাংলাদেশ। ৪ নভেম্বর থেকে সাফ শুরু হলেও প্রথম ম্যাচে বেশিরভাগ প্রবাসী ফুটবলারকে পাওয়া যাবে না। কারণ ফিফা উইন্ডো শুরু হবে ৯ নভেম্বর থেকে।
৩ ঘণ্টা আগে
জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় দিনে রানবন্যার মাঝেও আলো কেড়ে নিল ঢাকা বিভাগের এক বিরল নজির। সিলেটে বোলারদের নিষ্ফলা দিনে একাদশের ১১ জনকেই বল হাতে নামায় ঢাকা। ড্রয়ের পথে থাকা ম্যাচে ঢাকার ৬ উইকেটে ৫৪৭ রানের জবাবে দিন শেষে সিলেটের সংগ্রহ ৫ উইকেটে ৪৩১ রান। ফিফটি পেয়েছেন সিলেটের চার ব্যাটার—আসাদুল্লাহ আল গা
৫ ঘণ্টা আগে
আবুধাবি টেস্টে জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের চাই ৭ উইকেট। আর আফগানিস্তানের চাই ৩৪৭ রান।
৬ ঘণ্টা আগে
পাকিস্তান নাম প্রত্যাহার করে নেওয়ায় শেষ মুহূর্তে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। মহাদেশীয় মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের প্রস্তুতি জোরদারে আবারও পুরোনো কোচ পিটার গেরহার্ডের ওপরই আস্থা রাখল বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। একই সঙ্গে সোমবার টুর্নামেন্টকে সামনে রেখে ২৬ সদস্যে
৬ ঘণ্টা আগে