
প্রীতি ম্যাচ কি তাহলে অভিশাপ বাংলাদেশের জন্য? আপাতদৃষ্টিতে সেটাই মনে হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে একের পর এক স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও ঋতুপর্ণা-আফঈদারা খেই হারিয়ে ফেলেন প্রীতি ম্যাচে। ঘরের মাঠে এক বছর পর খেলতে নেমে ত্রিদেশীয় সিরিজেও বদলাতে পারেননি চিত্র। সর্বশেষ আজারবাইজানের কাছে আজ হেরে বসেছেন ২-১ গোলে।
জাতীয় স্টেডিয়ামে ১৬ মিনিটে সেভিঞ্জ জাফারজাদের ফ্রি কিক বাংলাদেশ গোলরক্ষক রুপনা চাকমা ফিরিয়ে দেন কর্নারের বিনিময়ে। বিপদের ঘনঘটা আবার আসে ১৯ মিনিটে। এবার ঠিকই গোলে পরিণত করেন জাফরজাদে। ইসরা মানিয়ার ক্রসে দারুণ এক হেডে জাল কাঁপান আজারবাইজান অধিনায়ক। চোখের জলে গোলটি উৎসর্গ করেন ৫ বছর আগে না ফেরার দেশে চলে যাওয়া মাকে। সেটা বুঝতে কোনো অসুবিধা ছিল না, যখন তিনি ক্যামেরার সামনে তুলে ধরেন এক টি-শার্ট। যেখানে লেখা ছিল, ‘মায়েরা কখনো মরে না। তুমি সব সময় আমরা হৃদয়ে আছো।’
সেই গোল অবশ্য বাংলাদেশের হৃদয়ে ম্যাচে ফেরার তাড়না জোগায়। ৩২ মিনিটে ঋতুপর্ণা চাকমার থ্রু পাস ধরে মনিকা চাকমা শটও নিয়েছিলেন, কিন্তু বাধা হয়ে দাঁড়ান আজারবাইজান গোলরক্ষক আইতাজ শারিফোভা।
এরপর আর বেশি অপেক্ষা করতে হয়নি। ৩৪ মিনিটে চোখধাঁধানো এক গোলে সমতা ফেরান মারিয়া মান্দা। স্বপ্না রানীর কর্নার থেকে আসা বল আইতাজ ফিস্ট করে ফিরিয়ে দিলেও বল থাকে বক্সের ভেতর। মারিয়ার কাছে বল আসতেই অসাধারণ এক ভলিতে জাল খুঁজে নেন তিনি। বাংলাদেশের জার্সিতে এটি তাঁর প্রথম গোল।
সমতায় ফিরে স্বস্তিতে থাকার সুযোগ ছিল। প্রতিপক্ষ যে র্যাঙ্কিংয়ে ৩০ ধাপ এগিয়ে থাকা ইউরোপের দল আজারবাইজান (৭৪)। প্রথমার্ধ শেষ করার আগে গোলের হাত থেকে বাঁচান রুপনা।সতীর্থের পাস হেডে বের করে নিয়েছিলেন ইসরা। তবে আজারবাইজানের এই মিডফিল্ডার শট নেওয়ার আগেই ছুটে এসে বল গ্লাভসে জমান রূপনা।
বিরতির পর বাংলাদেশের কাছে সুযোগ আসে ৫২ মিনিটে। বাঁ প্রান্ত দিয়ে ঋতুপর্ণা চাকমার ক্রসে মনিকা চাকমার হেড খুঁজে পায়নি লক্ষ্য। আক্রমণে গতি বাড়াতে বাংলাদেশ কোচ পিটার বাটলার তাই আনেন পরিবর্তন। ৬৮ মিনিটে তহুরা খাতুনের জায়গায় উমেহলা মারমা ও শামসুন্নাহার জুনিয়রের জায়গায় নামান মোসাম্মৎ সুলতানা৷ তারপরও কেঁপে উঠতে থাকে বাংলাদেশের রক্ষণ। রুপনাকে থাকতে হয় ব্যতিব্যস্ত। ৮৩ মিনিটে আর জাল রক্ষা করতে পারেননি। অবশ্য এখানে তাঁর চেয়ে দায়টা বেশি রক্ষণের। ইয়েলিজ আকারের ক্রস ইসরা জালে পাঠানোর আগে একেবারেই ছিলেন ফাঁকায়। তাঁকে মার্ক করার জন্য কোনো ডিফেন্ডারকেই পাওয়া যায়নি তখন।
এর আগে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ১-০ গোলে হারে বাংলাদেশ। এনিয়ে টানা চার ম্যাচে এল পরাজয়। মার্চে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপ খেলতে যাওয়ার আগে তাই প্রশ্ন উঠছে হার থেকে কি শিক্ষা নিতে পারবেন ঋতুপর্ণা আফঈদারা।

বেশ তোপের মুখেই আছে ফিফা। বেসরকারি বিনিয়োগকারীদের কাছে প্রতিযোগিতার শেয়ার বিক্রির বিতর্কিত প্রস্তাবে ফিফার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তিন মহাদেশীয় শীর্ষ সংস্থা উয়েফা, কনকাকাফ ও এএফসি। এরপরও বিশ্বকাপে দলসংখ্যা বাড়ানোর বিষয়ে থেমে নেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
২৬ মিনিট আগে
নতুন মৌসুমকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে আল নাসর। ২০২৬-২০২৭ মৌসুম শুরুর আগে দলের প্রায় সব বিদেশি খেলোয়াড়ই অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন। তবে এখনো দলের সঙ্গে যোগ দেননি সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের বাণিজ্যিক মালিকানা বিক্রির বিতর্ক ঘিরে এবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কড়া সমালোচনা করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। তাঁর দাবি, এমন একটি প্রস্তাব সামনে আনাই প্রমাণ করে, ইনফান্তিনো বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি নন।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগের প্রস্তাব নিয়ে বিরোধিতা আরও তীব্র হয়েছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ও উত্তর-মধ্য আমেরিকার কনকাকাফের পর এবার একই অবস্থান নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
৩ ঘণ্টা আগে